TRENDING:

Howrah Station: হাওড়া স্টেশন চত্বরে মাঝেমধ্যেই ঘটছে চুরি-ছিনতাই, কীভাবে নিজেকে খুব সুরক্ষিত রাখবেন? জানুন

Last Updated:

Howrah Station: ট্রেন বাস এবং ব্যস্ত স্থানে যেভাবে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, সেই দিক থেকে এই সমস্ত সতর্কতা অবলম্বন করলে আপনি সুরক্ষিত থাকতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: ব্যস্ততার ভিড়ে প্রতারণার শিকার সাধারণ মানুষ! প্রায় প্রতিদিন এমন সমস্যার সম্মুখীন হচ্ছে বহু মানুষ। এই সমস্যা হাওড়া স্টেশন এবং তৎসংলগ্ন বাস স্ট্যান্ড এলাকাতেও, অত্যন্ত জনবহুল হওয়ায় চুরি বা ছিনতাইয়ের মত ঘটনা ঘটার আশঙ্কা সর্বদা। আর এই ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দেয় সাধারণ মানুষের উদাসীনতা, যেভাবে এই সমস্যা এড়ান যেতে পারে জানাচ্ছেন কন্ডাক্টর চালকরা ও স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement

সাধারণত এমন ঘটনা ঘটলে পুলিশে দ্রুত পুলিশে অভিযোগ জানানো প্রয়োজন। এমন ঘটনার শিকার হলে হাওড়া জিআরপি (GRP) বা কাছের পুলিশে দ্রুত অভিযোগ জানানো প্রয়োজন। একইভাবে জরুরি সহায়তার জন্য ১০০ বা ১১২ নম্বরে যোগাযোগ করে সহযোগিতা পেতে পারেন। ফোন চুরি এটিএম কার্ড সহ এমন প্রয়োজনীয় সামগ্রিক হারালে, তৎক্ষণাৎ সিম কার্ড লক করা এবং ব্যাঙ্কিং অ্যাপ বা কার্ড ব্লক করা আবশ্যক।

advertisement

আরও পড়ুনঃ ফেব্রুয়ারি শেষের আগেই বাগানে ৮ সবজির বীজ ছড়ান, সারা গরম তাজা সবজিতে ভরবে বাগান, বাজারে যেতে হবে না

এই সমস্ত নিয়ম-বিধি প্রায় অধিকাংশ মানুষের জানা আর আপনার না জানা থাকলে অবশ্যই  রাস্তায় বেরোনোর আগে জেনে রাখুন। এমন ব্যস্ত এলাকায় যে সমস্ত সতর্কতা অবলম্বন করলে সমস্যা থেকে বিরত থাকা যেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন, স্টার্টার, কন্ডাক্টর, চালক ও স্থানীয় ব্যবসায়ী। তাদের কথায় কিছু মানুষের উদাসীনতার জেরে বেশি সমস্যায় পড়ছেন নিজেরাই। সাধারণ মানুষ সতর্ক হলে এমন সমস্যা অনেকটা এড়ান সম্ভব।

advertisement

View More

আরও পড়ুনঃ দিনভর বাড়িতে চালান এসি, টিভি, ফ্রিজ, গিজার সবই! ১ টাকাও ইলেক্ট্রিক বিল আসবে না, মোক্ষম ট্রিক জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

জনবহুল বা ব্যস্ত বাস স্ট্যান্ড বা স্টেশনের গেটে দাঁড়িয়ে ফোনে কথা বলা বা ফোন ঘাটা বিপজ্জনক। রাস্তায় বা বাসস্টপে রাস্তার ধারে দাঁড়িয়ে অথবা রাস্তায় হাঁটার সময়,  হাতে ফোন রাখা ও ফোনে কথা বলা বিপজ্জনক। বাইক আরোহী ছিনতাইকারীরা এই সুযোগের অপেক্ষায় থাকে। একইসঙ্গে পিঠের ব্যাগ ভিড়ের মধ্যে সামনের দিকে ঝুলিয়ে রাখা অনেক ঝুঁকি কমায়। বাসে যাতায়াত করার সময়, ভিড় বাসে দরজার সামনে দাঁড়ানো অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এ প্রসঙ্গে এক বাস কন্ডাক্টর জানান, অনেক সময় সংকেত বুঝে যাত্রীদের সচেতন করলেও সতর্ক হয় না বহু যাত্রী। ফলে বহু যাত্রীকে জিনিস খোওয়াতে হয়। সাধারণ মানুষের মধ্যে অসতর্কতা অসচেতনতার ফলে হাওড়া স্টেশন হাওড়া বাস স্ট্যান্ডের মত এমন ব্যস্ততম স্থানে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah Station: হাওড়া স্টেশন চত্বরে মাঝেমধ্যেই ঘটছে চুরি-ছিনতাই, কীভাবে নিজেকে খুব সুরক্ষিত রাখবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল