advertisement

Central Force in West Bengal: ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সঙ্গে মতভেদ, কোন কোন জেলায় পরিবর্তন চাইল রাজ্য? বড় খবর

Last Updated:

Central Force in West Bengal: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনার সঙ্গে একমত হতে পারল না রাজ্য। কোন কোন জেলায় বাহিনী মোতায়েন নিয়ে আপত্তি রাজ্যের? জানুন বড় খবর...

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দ্বিমত রাজ্য-কমিশন (ফাইল ছবি)
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দ্বিমত রাজ্য-কমিশন (ফাইল ছবি)
কলকাতা: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনার সঙ্গে একমত নয় রাজ্য। কিছু কিছু জেলায় বাহিনী মোতায়েন নিয়ে একমত নয় রাজ্য। ৮০ শতাংশ একমত হলেও কয়েকটি জেলায় নির্বাচন কমিশনের পরিকল্পনার পরিবর্তন চায় রাজ্য।
কয়েকটি জেলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বাহিনী প্রথম পর্যায়ে মোতায়ন করা হচ্ছে বলে মত রাজ্যের। অন্যদিকে, কয়েকটি জায়গায় প্রয়োজনের তুলনায় কম বাহিনী মোতায়ন হচ্ছে। কোচবিহার, ঝাড়গ্রামের মতো জেলাগুলির ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়েছে। কিছু কিছু পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিমাণে পরিবর্তন চায় রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তা জানিয়েছে রাজ্য বলেই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: বিহারে সব সম্ভব! ছাগল উদ্ধারে ৪০ ফুট গভীর কুয়োয় নামানো হল ছোট্ট শিশুকে! ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে
প্রথম পর্যায়ে রাজ্যে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের চূড়ান্ত তালিকা প্রস্তুত কমিশনের। জেলা ও পুলিশ কমিশনারেটভিত্তিক বাহিনী বণ্টনের এই পরিকল্পনায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—৩৫ টি পুলিশ জেলা ও কমিশনারেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে পুর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি ৷ পাশাপাশি মালদহ ও কলকাতায় ১২ কোম্পানি করে রাখা হয়েছে।
advertisement
advertisement
উত্তরবঙ্গের কোচবিহারে ৯, দার্জিলিংয়ে ৬, জলপাইগুড়িতে ৭, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি পাঠানো হচ্ছে। দক্ষিণবঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটে ৭, ব্যারাকপুরে ৯, বারাসত ও ডায়মন্ড হারবারে ৬ এবং বারুইপুরে ৫ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত। এছাড়া বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পানি করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও সুন্দরবনে ৪-৫ কোম্পানি রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘আমার প্রয়াত মা’কেও টেনে নামানো হয়েছে’, চরম যন্ত্রণায় সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন ইমন চক্রবর্তী! কেন?
নির্বাচন বা বিশেষ নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে এই ব্যাপক বাহিনী মোতায়েনের পরিকল্পনা কার্যকর করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর৷ প্রথম পর্যায়ে রাজ্যে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের চূড়ান্ত তালিকা প্রস্তুত কমিশনের। জেলা ও পুলিশ কমিশনারেট ভিত্তিক বাহিনী বণ্টনের এই পরিকল্পনায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ– ৩৫ টি পুলিশ জেলা ও কমিশনারেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Central Force in West Bengal: ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সঙ্গে মতভেদ, কোন কোন জেলায় পরিবর্তন চাইল রাজ্য? বড় খবর
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement