advertisement

নিজের ফেক ফেসবুক আইডি ব্যবহার বন্ধুর! প্রতিবাদ করে খুন হলেন যুবক

Last Updated:

নিজের ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি চালানোর অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। প্রতিবাদ করে বন্ধুর হাতে 'খুন' যুবক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ:- নিজের ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি চালানোর অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। প্রতিবাদ করে বন্ধুর হাতে ‘খুন’ যুবক। চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় মৃত্যু। মৃতদেহ মালদহে পৌঁছতেই ব্যাপক ক্ষোভ। রাজ্য সড়কে মৃতদেহ রেখে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পরিবার, পরিজনের। অভিযুক্ত বন্ধুসহ তার পরিবারের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন। পরিস্থিতি সামাল দিতে নেমেছে পুলিশ। মালদহের মানিকচকের ধরমপুর এলাকার ঘটনা।
জানা গিয়েছে, মৃত যুবক মহম্মদ সোহেল মালদহের মানিকচকের চৌকি মীরদাদপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর এর বাসিন্দা। তাঁর ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি চালানোর অভিযোগ ওঠে সোহেলেরই বন্ধু আমরাজের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে পেরে গত রবিবার আমরাজের বাড়িতে গিয়ে তাকে অবিলম্বে ওই ফেসবুক একাউন্ট বন্ধের দাবি করে সোহেল। অভিযোগ, এনিয়ে বচসা, গন্ডগোল বাঁধে দুইজনের মধ্যে। সেই ষসময় সোহেলকে লাঠিসোটা ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বন্ধু আমরাজ, তার বাবা শেখ ফিজুর এবং পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম সোহেলকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার কলকাতাতে সোহেলের মৃত্যু হয়।
advertisement
বৃহস্পতিবার মরদেহ গ্রামে পৌঁছতেই পরিবার-পরিজন এলাকার মানুষ ধরমপুর স্ট্যান্ডে মালদহ -মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় মৃতদেহ রেখে টায়ার জ্বালিয়ে চলে তুমুল বিক্ষোভ। খুনের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে সরব হন তাঁরা। পরে মানিকচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নিজের ফেক ফেসবুক আইডি ব্যবহার বন্ধুর! প্রতিবাদ করে খুন হলেন যুবক
Next Article
advertisement
The Kerala Story 2: আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
  • কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে

  • সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে কোর্ট

  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিক্যুয়েলটিকে "মিথ্যা প্রচার" বলছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement