advertisement

IMD West Bengal Weather Alert: দোলের আগে উত্তরবঙ্গের আবহাওয়া 'বড়' খেলা, আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে পরিস্থিতি? জানুন

Last Updated:
IMD West Bengal Weather Alert: দোলের আগেই আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গ জুড়ে। শীতের প্রভাব কমে যাবে। জেনে নিন আবহাওয়ার বড় আপডেট...
1/5
*আলিপুরদুয়ার, অনন্যা দে: দোলের আগেই আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গ জুড়ে। শীতের প্রভাব কমে যাবে। জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।

2/5
*হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, তা দ্রুত শক্তি হারাচ্ছে এবং শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হবে। ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

3/5
*২-৩ দিনে তাপমাত্রার তেমন পরিবর্তন দেখা যাবে না। পরবর্তী সময় তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি উত্তরবঙ্গজুড়ে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

4/5
*পাহাড়ে শীতের ছোঁয়া সামান্য হলেও বজায় থাকবে। তবে পর্যটকরা এই আবহাওয়া ভাল উপভোগ করতে পারবেন। মনোরম আবহাওয়া থাকবে পাহাড় ও ডুয়ার্সজুড়ে।

5/5
*উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা এদিন কেমন ছিল জেনে নেওয়া যাক। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭. ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৪ সর্বনিম্ন ১৪. ৪ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ৪ ডিগ্রি সেলসিয়াস।