advertisement

বক্সাতে ইতিহাস! নিজেদের উদ্যোগে পাহাড় কেটে তৈরি গ্রামবাসীরা তৈরি করলেন রাস্তা

Last Updated:

২৮০০ ফুট উঁচু পাহাড়ে আড়াই কিলোমিটার পায়ে হাঁটা পাহাড়ি পথের কষ্ট দূর করতে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে পাহাড় কেটে চওড়া রাস্তা তৈরি করলেন। আবার সেই পথে গাড়ি চালানোর জন্য কাঁধে চড়ে গাড়ি উঠল গ্রামে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বক্সা: ২৮০০ ফুট উঁচু পাহাড়ে আড়াই কিলোমিটার পায়ে হাঁটা পাহাড়ি পথের কষ্ট দূর করতে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে পাহাড় কেটে চওড়া রাস্তা তৈরি করলেন। আবার সেই পথে গাড়ি চালানোর জন্য কাঁধে চড়ে গাড়ি উঠল গ্রামে।
আর সেই আড়াই কিলোমিটার পথ গাড়ি চলাচলের জন্য একটি মারুতি গাড়িকে নীচে থেকে কাঁধে করে ২৮০০ ফুট উচ্চতায় তোলা হলো।
ইঞ্জিনের দরজা জানালা খুলে হালকা করে ওই গাড়িটিকে উপরে তোলা হয়। তারপর উপরে মেকানিক নিয়ে গিয়ে গাড়িটিতে আবার দরজা, জানালা ও ইঞ্জিন ফিট করা হয়েছে। ফিট করে আজ সকাল থেকে সেই গাড়ি চলতে শুরু করেছে।
advertisement
advertisement
উল্লেখ্য বক্সা পাহাড়ে চুটাভাটি গ্রামে যাওয়ার একমাত্র ভরসা পায়ে হাটা ট্রেকিংয়ের পথ।
মাসানি রিভার পর্যন্ত গাড়ি গেলেও তার পর পায়ে হাঁটা ছাড়া আর অন্য কোন উপায় নেই।
এই মাসানি রিভার থেকে ডোলেচেন পর্যন্ত বিপদজনক পাহাড়ি পথ। সেই ডোলেচেন থেকে চুনাভাটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সরু পাহাড়ি পথকে গাড়ি চলাচলের যোগ্য করেছেন চুনাভাটির বাসিন্দারা। সেখানেই কাঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি। আর গাড়ি চলতে শুরু করায় আনন্দে নাঁচতে শুরু করেছেন পাহাড়ি ডুকপারা। মুলত বক্সা পাহাড়ে ১৩ গ্রামে ডুকপা সম্প্রদায়ের মানুষেরা বাস করেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বক্সাতে ইতিহাস! নিজেদের উদ্যোগে পাহাড় কেটে তৈরি গ্রামবাসীরা তৈরি করলেন রাস্তা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement