TRENDING:

Education News: নিষিদ্ধ পল্লীর ঘুপচি ঘর, অন্ধকারের মাঝেই কচিকাঁচাদের 'বড়' হওয়ার স্বপ্ন! উজ্জ্বল ভবিষ্যৎ গড়ছে এক চিলতে এই পাঠশালা

Last Updated:

North 24 Parganas Education News: নৈহাটির অন্ধকার গলি থেকে এই শিশুদের যেন আলোর পথ দেখাচ্ছে উড়ান, পাঠশালায় বদলাচ্ছে আগ্রহ। পতিতালয়ের পরিবেশে বেড়ে ওঠা শিশুদের আগামী দিনে প্রতিষ্ঠিত করতে অন্য প্রয়াস। সেখানে সৃজনশীলতার পাঠও দেওয়া হচ্ছে বিভিন্ন শিশুকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নৈহাটি ঠাকুরপাড়া এলাকার রেড লাইট অঞ্চল, যেখানে জীবনের কঠিন বাস্তবতাকে প্রতিদিনের সঙ্গী করে শৈশব থেকে ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যায়। সেই প্রেক্ষাপটে এলাকার ছেলে মেয়েদের জীবনে আলোর দিশা দেখাতে এগিয়ে এসেছে ‘উড়ান’।
রেড লাইট এরিয়ার শিশুদের শিক্ষায় বড় উদ্যোগ (প্রতীকী ছবি)
রেড লাইট এরিয়ার শিশুদের শিক্ষায় বড় উদ্যোগ (প্রতীকী ছবি)
advertisement

সংস্থার উদ্যোগে ওই এলাকাতেই গড়ে তোলা হয়েছে একটি শিক্ষা কেন্দ্র, যেখানে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ জন শিশু নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শিখছে। শুধু প্রথাগত পড়াশোনা নয়, এখানে নাচ, গান, আবৃত্তি এবং বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশের উপর জোর দেওয়া হচ্ছে। পতিতালয়ের পরিবেশে বেড়ে ওঠা এই শিশুদের জীবনে নানা প্রতিকূলতা থাকলেও, ‘উড়ান’-এর এই উদ্যোগ তাদের সামনে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দরজা।

advertisement

আরও পড়ুন: ছেলের চিকিৎসার জন্য চড়া সুদে নেওয়া টাকাও পুড়ে ছাই, দিনমজুরের ঘরে হাহাকার! চোখের সামনে দেখতে হল সর্বনাশ

সঠিক দিশা এবং শিক্ষার মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই সংস্থার মূল লক্ষ্য। উদ্যোক্তাদের কথায়, এই শিশুদের অনেকেই সুযোগের অভাবে পিছিয়ে পড়ে। আমরা চাই, তারা নিজেদের প্রতিভা বিকশিত করে স্বনির্ভর হোক এবং সমাজে সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াক। প্রতিদিনের নিয়মিত চর্চা, ভালবাসা এবং যত্নে এই শিক্ষাকেন্দ্র এখন শুধু পড়াশোনার জায়গাই নয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কাটোয়ায় ফসল তোলার মুখে জলের তলায় ৩০০০ বিঘা জমি! সবজি চাষে সর্বনাশের আশঙ্কা চাষিদের
আরও দেখুন

বরং এই জায়গা একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে শিশুদের কাছে। নৈহাটির এই পাঠশালা ইতিমধ্যেই স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে এবং অনেকের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার গল্প। আগামী দিনে এই স্কুল থেকে যদি একটি শিশুও সমাজের মূল স্রোতে মিশে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তবে সেটাই উদ্যোক্তাদের বড় সাফল্য হবে বলে আশা উড়ানের।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education News: নিষিদ্ধ পল্লীর ঘুপচি ঘর, অন্ধকারের মাঝেই কচিকাঁচাদের 'বড়' হওয়ার স্বপ্ন! উজ্জ্বল ভবিষ্যৎ গড়ছে এক চিলতে এই পাঠশালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল