TRENDING:

Agriculture News: ধান, পেঁয়াজ, লঙ্কা...! কাটোয়ায় ফসল তোলার মুখে জলের তলায় ৩০০০ বিঘা জমি, সবজি চাষে সর্বনাশের আশঙ্কা চাষিদের

Last Updated:

Agriculture News: ফসল তোলার মুখে অকালবৃষ্টির ধাক্কা। কাটোয়ায় ধান, পেঁয়াজ, লঙ্কা সহ বিভিন্ন সবজি চাষে ব্যাপক ক্ষতি। কৃষকদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ার জোগাড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ পূর্ব বর্ধমান জেলায় দু’দিন আগে হওয়া অকালবৃষ্টিতে কৃষিক্ষেত্রে নেমে এসেছে ব্যাপক বিপর্যয়। জেলার কাটোয়া মহকুমার একাধিক গ্রামে চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তার মধ্যে কাটোয়া ১ নম্বর ব্লকের বাঁধমুড়ো গ্রামের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ বলে জানাচ্ছেন স্থানীয়রা।
advertisement

চাষিদের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৩০০০ বিঘা চাষযোগ্য জমি জলের তলায় ডুবে রয়েছে। এই জমিগুলিতে ধান, পেঁয়াজ, লঙ্কা সহ বিভিন্ন সবজি চাষ করা হয়েছিল। বিশেষ করে এই বছর পেঁয়াজের চাষ তুলনামূলক বেশি ছিল। কিন্তু ফসল ঘরে তোলার মুখেই অকালবৃষ্টির ধাক্কায় কার্যত সর্বনাশ হয়ে গেল।

আরও পড়ুনঃ নিরাপদ আশ্রয় খুঁজতে বেরিয়ে বুনো হাতির তাড়া! দাঁতালের আক্রমণে শেষ মাদারিহাটের ব্যক্তি, পরিবারের সামনেই ভয়াবহ ঘটনা

advertisement

বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ এক হাঁটু জলে নেমে চাষিদের ফসল তুলতে হচ্ছে। অনেক কষ্টে জলে ডুবে থাকা ফসল উদ্ধার করে মাথায় করে বাড়ি নিয়ে যেতে হচ্ছে তাঁদের। ফলে উৎপাদিত ফসলের গুণগত মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় চাষিরা জানিয়েছেন, অনেকেই লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে চাষ করেছিলেন। কেউ আবার সোনা বন্ধক রেখে গোল্ড লোন নিয়ে চাষে বিনিয়োগ করেছিলেন। কিন্তু এই অকালবৃষ্টির জেরে তাঁদের সব আশা কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে।

advertisement

View More

চাষি আজহারুল শেখ ও মাজহারুল শেখদের অভিযোগ, তাঁদের এলাকায় প্রতি বছর বৃষ্টি হলেই একই সমস্যা দেখা দেয়। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফোরে নদী ও ব্রহ্মাণী নদীর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমিতে জল জমে যায় এবং বারবার প্লাবিত হয় ফসলের মাঠ। তাঁদের আরও অভিযোগ, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। কৃষি দফতরের পক্ষ থেকেও তেমনভাবে খোঁজখবর নেওয়া হয়নি বলে দাবি চাষিদের।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল থেকে উধাও অ্যাসবেস্টস চাল! শান্তিপুরে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
আরও দেখুন

এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা। পূর্ব বর্ধমান জেলা কৃষি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জল নামলে তারপর পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে। চাষিদের যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: ধান, পেঁয়াজ, লঙ্কা...! কাটোয়ায় ফসল তোলার মুখে জলের তলায় ৩০০০ বিঘা জমি, সবজি চাষে সর্বনাশের আশঙ্কা চাষিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল