TRENDING:

Success Story: এক আইডিয়াতেই কেল্লাফতে! দিনমজুর থেকে সফল ব্যবসায়ী, মেদিনীপুরের যুবকের হার না মানা লড়াইয়ের কাহিনি অনুপ্রেরণা দেবে আপনাকেও

Last Updated:

West Medinipur Success Story: মেদিনীপুরের যুবকের অসাধ্য সাধন! একসময় দিনমজুরি করতেন, আজ তিনি সফল ব্যবসায়ী। তাঁর এই অবিশ্বাস্য লড়াই ও ইউনিক বিজনেস আইডিয়া বদলে দেবে আপনার জীবনও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: অদম্য জেদ আর কঠোর পরিশ্রম যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মনোহরপুর এলাকার যুবক অভিষেক মাইতি। উচ্চমাধ্যমিক পাশ করার পরই অভাবের সংসারে হাল ধরতে একসময় অন্যের অধীনে সামান্য দিনমজুরিতে ক্যামেরার কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু আজ তিনি কেবল নিজের ভাগ্যই বদলাননি, বরং আরও ১৬-১৭ জন যুবকের কর্মসংস্থানের দিশারি হয়ে উঠেছেন।
advertisement

অভিষেকের এই যাত্রাপথ মসৃণ ছিল না। শূন্য থেকে শুরু করে আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন। প্রথম জীবনে নিজের একটি ক্যামেরা কেনার সম্বলটুকুও ছিল না তাঁর। শেষমেশ নিকট আত্মীয়দের কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে নিজের প্রথম ক্যামেরাটি কেনেন তিনি। সেই শুরু। এরপর কখনও ব্যাঙ্ক লোন, আবার কখনও তিল তিল করে জমানো টাকা দিয়ে ব্যবসার পরিধি বাড়িয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি ছেড়ে তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ‘জায়েন্ট স্ক্রিন’ বা এলইডি ব্যাকগ্রাউন্ডের ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

advertisement

আরও পড়ুন: ভোট প্রচার থামিয়ে সোজা সিউড়ি আদালত! কেন আচমকা ছুটে এলেন অগ্নিমিত্রা পাল? জানুন

বর্তমানে মেদিনীপুর জেলার গণ্ডি ছাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতেও ছড়িয়ে পড়েছে অভিষেকের এই ব্যবসা। বর্তমানে প্রায় ১৬ থেকে ১৭টি অনুষ্ঠানে একসঙ্গে জায়েন্ট স্ক্রিন সরবরাহ করার ক্ষমতা রাখেন তিনি। তাঁর অধীনে কাজ করে আজ অনেক যুবক নিজেদের সংসার সামলাচ্ছেন। এককালের দিনমজুর অভিষেক আজ কয়েক লক্ষ টাকার সরঞ্জামের মালিক এবং সফল ব্যবসায়ী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁচলে চাঙ্গা CPIM! দেড় দশক পরে পুরনো কর্মীদের প্রত্যাবর্তন...চাষের জমি থেকে বাজার, প্রচারে ঝড়
আরও দেখুন

অভিষেকের এই সাফল্য বর্তমান প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা। তাঁর মতে, ব্যবসায়িক ক্ষেত্রে সফল হতে গেলে কোনও জাদুর কাঠির প্রয়োজন নেই, প্রয়োজন কেবল অটল মনোযোগ আর সময়। কঠোর পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছে অভিষেক প্রমাণ করেছেন যে, গ্রামীণ এলাকা থেকেও ইচ্ছেশক্তি থাকলে আকাশ ছোঁয়া যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: এক আইডিয়াতেই কেল্লাফতে! দিনমজুর থেকে সফল ব্যবসায়ী, মেদিনীপুরের যুবকের হার না মানা লড়াইয়ের কাহিনি অনুপ্রেরণা দেবে আপনাকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল