Alcohol Price Hike: বিয়ার খেতে ভালবাসেন? এবার তুমুল দাম বাড়তে পারে! কারণ কী জানেন? ভেবেচিন্তে খান কিন্তু
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বিয়ার, জুস থেকে পানীয় জলের বোতল—যুদ্ধের আবহে একের পর এক জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে গ্যাসের সংকট দেখা দিয়েছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে প্যাকেজিং সামগ্রীর দামে।
advertisement
1/8

মধ্যপ্রাচ্যে যুদ্ধের গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে। আর এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে প্যাকেজিং উপকরণের দামে। ফলে ভারতের আন্তর্জাতিক বিয়ার প্রস্তুতকারী সংস্থাগুলি দাম বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে।
advertisement
2/8
কাচের বোতল থেকে প্যাকেজিংয়ের আকাশছোঁয়া দামব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। কাচের বোতলের দাম ২০% বেড়েছে। কাগজের কার্টনের দাম দ্বিগুণ হয়েছে। লেবেল এবং টেপের মতো প্যাকেজিং উপকরণের দামও বেড়েছে। এই অ্যাসোসিয়েশন জানিয়েছে হাইনেকেন, এবি ইনবেড, এবং কার্লসবার্গের মতো সংস্থার প্রতিনিধিত্ব করে।
advertisement
3/8
ভারত বিশ্বে চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস সরবরাহ আমদানিকারক দেশ। দেশটি মূলত মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। বিশেষ করে, ভারত তার মোট গ্যাস সরবরাহের প্রায় ৪০% কাতার থেকে আমদানি করে। ইরানের হামলার কারণে কাতারের রফতানি ক্ষমতা প্রভূত পরিমাণে ধাক্কা খেয়েছে। যা ভারতীয় উৎপাদকের জন্য গ্যাস পাওয়া কঠিন করে তুলেছে।
advertisement
4/8
কেন বাড়ছে বিয়ারের দাম?মূলত কাচের জিনিস তৈরি কারখানায় চুল্লি চালানোর জন্য গ্যাস অপরিহার্য। গ্যাসের অভাবে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের মতো কাচ উৎপাদন কেন্দ্রগুলিতে উৎপাদন প্রায় ৪০% কমানো হয়েছে। এর ফলে শুধু বিয়ারের বোতলই নয়, জুস এবং কেচাপের বোতল সরবরাহের ঘাটতিও দেখা গেছে।
advertisement
5/8
গরমকালে বড়সড় চ্যালেঞ্জভারতে যখন বিয়ার বিক্রির ভরা মরশুমে বিক্রি বাড়তে চলেছে। সেই পিক সময়ে এই সঙ্কট তৈরি হয়েছে। এই সময়েই অ্যালুমিনিয়াম ক্যান সরবরাহকারীরাও জোগান কমানোর হুঁশিয়ারি দিয়েছে, যা বাজারের উপর বড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছেন অনেকেই।
advertisement
6/8
দাম বাড়তে পারে বিয়ারের?উৎপাদন খরচ সামলাতে না পেরে ব্যবসা চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন অনেকেই। তারা সদস্য় সংস্থাগুলিকে বিয়ারের দাম ১২ থেকে ১৫% বাড়ানোর অনুমতি চেয়ে বিভিন্ন রাজ্য সরকারের কাছে আলাদাভাবে আবেদন করতে বলেছে।
advertisement
7/8
২০২৪ সালে ভারতে বিয়ারের বাজারের মূল্য ৭.৮ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে তা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। এই বাজারে বিয়ার সংস্থা হাইনেকেনের শেয়ার ৫০% আর এবি ইনবেড এবং কার্লসবার্গের শেয়ার ১৯%। বিরা এবং সিম্বার মতো ছোট সংস্থাও এই সঙ্কটের মুখে পড়েছে।
advertisement
8/8
বাড়ছে জলের বোতলের দামওগ্যাস এবং প্লাস্টিকের দাম বাড়ার প্রভাব পড়েছে ভারতের ৫ বিলিয়ন ডলারের 'বটলড ওয়াটার' বা বোতলজাত জলের বাজারেও। প্লাস্টিকের বোতল এবং ঢাকনার দাম বাড়ার ফলে কিছু সংস্থা জলের বোতলের দাম ১১% পর্যন্ত বাড়িয়েছে।অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান সফ্ট ড্রিঙ্কস সংস্থা 'লোটে চিলসাং বেভারেজ'ও উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার কাছে মাত্র তিন মাসের স্টক রয়েছে। পরিস্থিতি বেশ উদ্বেগের জানিয়েছে তাঁরা। কিন্তু, ভারতে মদের ব্যবসা কঠোরভাবে নিয়ন্ত্রিত, দাম বাড়াতে হলে ২৮টি রাজ্যের মধ্যে দুই-তৃতীয়াংশের অনুমতি লাগে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Alcohol Price Hike: বিয়ার খেতে ভালবাসেন? এবার তুমুল দাম বাড়তে পারে! কারণ কী জানেন? ভেবেচিন্তে খান কিন্তু