TRENDING:

Share Market News: ভারতীয় শেয়ার বাজারে শক্তিশালী উত্থান, ১৪২৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স, ২৩৩৫৮ পয়েন্ট ছাড়িয়ে গেল নিফটি-ও

Last Updated:

Share Market News: ভারতীয় শেয়ার বাজারে আজ শক্তিশালী উত্থান দেখা গেছে। সেনসেক্স ১৪২৯ পয়েন্ট বেড়ে এবং নিফটি ২৩,৩৫৮ অতিক্রম করেছে। বিনিয়োগকারীরা বিভিন্ন খাতে শক্তিশালী বাজার গতিবেগ দেখেছেন, যা ইতিবাচক বাজার মনোভাব নির্দেশ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চলতি সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ বুধবার তথা ২৫ মার্চ, ২০২৬ তারিখ ভারতীয় শেয়ার বাজারে একটি শক্তিশালী তেজি প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রতিবেদন লেখার সময়, বিএসই সেনসেক্স এবং নিফটি ৫০-তে ঊর্ধ্বমুখী প্রবণতায় ট্রেডিং হতে দেখা গিয়েছে। সেনসেক্স ১৪২৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে আবার ৪৫৫ পয়েন্ট বেড়ে ২৩৩৬৮ পয়েন্টে লেনদেন হতে দেখা গিয়েছে নিফটি ৫০-তে।
ভারতীয় শেয়ার বাজারে উত্থান
ভারতীয় শেয়ার বাজারে উত্থান
advertisement

৩০-শেয়ারের বিএসই সেনসেক্স সূচক ৫৮৩.৫৬ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়ে খুলেছে। এই দিন ৭৪৬৫২.০১ পয়েন্টে শুরু হয়েছে সেনসেক্স। এনএসই নিফটি ৫০-ও ইতিবাচক ভাবে দিন শুরু করেছে। ১৫২.০০ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে ২৩০৬৪.৪০ পয়েন্টে খুলেছে নিফটি ৫০।

এই দিন সকাল ১১টা নাগাদ সেনসেক্স ১৪২৯ পয়েন্ট বেড়ে ৭৫৪৯৭ পয়েন্টে লেনদেন হয়েছে। এদিকে আবার ৪৪৬ পয়েন্ট বেড়ে ২৩৩৫৮ পয়েন্টে লেনদেন হতে দেখা গিয়েছে নিফটি ৫০-তে।

advertisement

আরও পড়ুন: সোনার দামে বড় চমক ! কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে কত খরচ হবে ?

বিএসই-র শীর্ষ মুনাফাকারী ও লোকসানকারী:

বিএসই-র শেয়ার বাজার থেকে Trent, Titan, Mahindra & Mahindra, L&T এবং AdaniPort ছিল শীর্ষ মুনাফাকারী। আর শীর্ষ লোকসানকারীর মধ্যে Tech Mahindra ছিল সবচেয়ে বেশি লোকসানকারী।

মঙ্গলবার বাজারের অবস্থা কেমন ছিল?

advertisement

মঙ্গলবার অর্থাৎ ২৪ মার্চ, ২০২৬ তারিখে ভারতীয় শেয়ার বাজারে একটি শক্তিশালী উত্থান দেখা গিয়েছে। আর দিনের শেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করেছে প্রধান বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি ৫০। সেনসেক্স ১৩৭২.০৬ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ বেড়ে ৭৪০৬৮.৪৫ পয়েন্টে বন্ধ হয়েছিল। অন্য দিকে ৩৯৯.৭৫ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ বেড়ে ২২৯১২.৪০ পয়েন্টে বন্ধ হয়েছে এনএসই নিফটি ৫০।

advertisement

আরও পড়ুন: পোস্ট অফিস থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ১৭০০০ টাকা ? জেনে নিন কীভাবে…

বিএসই বাস্কেটে L&T, Indigo, Eternal, Bajaj Finance এবং Asian Paints ছিল শীর্ষ মুনাফাকারী। অন্যদিকে PowerGrid, Sun Pharma এবং SBIN ছিল শীর্ষ লোকসানকারী।

সেরা ভিডিও

আরও দেখুন
গরম পড়তেই সুন্দরবনে জলের হাহাকার! অকেজো নলকূপ, বেপাত্তা জলের গাড়ি, তৃষ্ণা মিটবে কীভাবে?
আরও দেখুন

শুধু তা-ই নয়, Nifty 100, Nifty Auto, Nifty Smallcap 100, Nifty FMCG, Nifty Bank, Nifty IT এবং Nifty Midcap 100-এর স্টকগুলি সবই ঊর্ধ্বমুখী ছিল। মঙ্গলবার বিএসই বাস্কেটের ২৭টি স্টক লাভের মুখ দেখেছে, যেখানে শুধুমাত্র তিনটির ক্ষেত্রে দরপতন দেখা দিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market News: ভারতীয় শেয়ার বাজারে শক্তিশালী উত্থান, ১৪২৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স, ২৩৩৫৮ পয়েন্ট ছাড়িয়ে গেল নিফটি-ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল