TRENDING:

Indian Railways Recruitment: আকর্ষণীয় বেতন, মাধ্যমিক পাশেই ১১ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করবে রেল! জানুন আবেদনের শেষ তারিখ

Last Updated:
Indian Railways Recruitment: রেলের চাকরিতে বড় নিয়োগের বিজ্ঞপ্তি! মাধ্যমিক পাশ থাকলে আপনিও হতে পারেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ১১ হাজার শূন্যপদে আবেদনের খুঁটিনাটি তথ্য জানুন আমাদের প্রতিবেদনে।
advertisement
1/6
মাধ্যমিক পাশেই ১১ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ! জানুন আবেদনের শেষ তারিখ
চাকরি! বেকার যুবক-যুবতীদের কাছে এযেন স্বপ্নপূরণ। আর সেই চাকরি যদি সরকারি চাকরি হয়ে থাকে তাহলে তো বলার কিছু নেই। চারদিকে যখন বাড়ছে বেকার যুবক-যুবতীদের সংখ্যা, সেই সময় চাকরি নিয়ে বড়ই সুখবর দিল ভারতীয় রেল।
advertisement
2/6
রেলমন্ত্রকের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ভারতীয় রেলে বিপুলসংখ্যক অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্রয়োজন বলেই জানা যাচ্ছে। সংশ্লিষ্ট পদে মোট শূন্য পদের সংখ্যা ১১ হাজার ১২৭। এই সকল বিপুলসংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে।
advertisement
3/6
যে সকল চাকরি প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর তারা এই সকল শূন্যপদে আবেদন করতে পারবেন। আবেদন করা চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক অর্থাৎ দশম উত্তীর্ণ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
advertisement
4/6
দশম উত্তীর্ণ হওয়ার পাশাপাশি চাকরিপ্রার্থীদের থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত কেন্দ্র থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, অটো মোবাইল, ইন্সট্রুমেন্টেশন বা সমতুল্য ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের শংসাপত্র। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করা চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
advertisement
5/6
পরীক্ষার মাধ্যমে নির্বাচিত এবং নিযুক্ত কর্মীদের মাসিক ১৯ হাজার ৯০০ টাকা বেতন দেওয়া হবে। পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষায় পাশ হতে হবে। নিযুক্তদের কলকাতা, মালদহ, শিলিগুড়ি-সহ দেশের বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ করে দেওয়া হবে।
advertisement
6/6
চাকরির ক্ষেত্রে অনলাইনে আবেদন জমা করা যাবে। আগামী ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত আবেদন গ্রহণ হবে। এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য রেলের রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Indian Railways Recruitment: আকর্ষণীয় বেতন, মাধ্যমিক পাশেই ১১ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করবে রেল! জানুন আবেদনের শেষ তারিখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল