TRENDING:

Success Story: বাবা ড্রাইভার, মা সেলাই করে সংসার চালান! ১৭ বার ফেল, আজ সেই ছেলেই IPS

Last Updated:

Success Story: মধ্যপ্রদেশের চন্দেরির বাসিন্দা বিবেক যাদব ১৭টি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর UPSC 2025-এ ৪৮৭ র‍্যাঙ্ক অর্জন করে IPS হওয়ার স্বপ্ন পূরণ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ‍্যপ্রদেশঃ অদম্য ইচ্ছাশক্তি থাকলে সাফল্যে একদিন ধরা দিতেই হয়- তারই উজ্জ্বল উদাহরণ মধ্যপ্রদেশের চান্দেরির বাসিন্দা বিবেক যাদব। সীমিত আর্থিক পরিস্থিতি, একের পর এক ব্যর্থতা—সব বাধা পেরিয়ে অবশেষে UPSC 2025 পরীক্ষায় ৪৮৭তম স্থান অর্জন করে IPS হওয়ার স্বপ্ন পূরণ করলেন তিনি।
বিবেক যাদব
বিবেক যাদব
advertisement

মধ্যপ্রদেশের অশোকনগর জেলার ছোট শহর চান্দেরি থেকেই শুরু হয়েছিল তাঁর লড়াই। বাবা নবল সিং যাদব পেশায় পৌরসভার চালক এবং মা একজন আঙ্গনওয়াড়ি সহায়ক, পাশাপাশি সংসারের খরচ চালাতে সেলাইয়ের কাজও করেন। সীমিত আয় সত্ত্বেও ছেলের স্বপ্নপূরণে কখনও বাধা হয়ে দাঁড়াননি তাঁরা।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে চিংড়িঘাটা অস্বস্তি রাজ্যের! হাইকোর্টই ঠিক করবে অরেঞ্জ লাইন মেট্রোর ভবিষ্যৎ, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

advertisement

তবে এই সাফল্য একদিনে আসেনি। UPSC-তে সাফল্য পাওয়ার আগে ১৭টি ভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন বিবেক। নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে NDA, MPPSC, UPPSC, SSC, UGC NET—একাধিক পরীক্ষায় ব্যর্থতা তাঁকে থামাতে পারেনি। বরং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ়ভাবে এগিয়ে গিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার অপূর্ণ স্বপ্ন বুকে নিয়ে আউশগ্রামের লড়াইয়ে শ্যামাপ্রসন্ন, এ যেন এক সংগ্রামের গল্প! 
আরও দেখুন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং IGNOU থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন বিবেক। গত তিন বছর ধরে তিনি সম্পূর্ণভাবে সিভিল সার্ভিসের প্রস্তুতিতে মনোনিবেশ করেছিলেন। এর আগে রেলওয়েতে সহকারী কমিশনার পদে নির্বাচিত হয়ে লখনউয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন। কিন্তু তাঁর লক্ষ্য ছিল খাকি পোশাকে দেশসেবা করা। তাই প্রশিক্ষণের মাঝেও পড়াশোনা চালিয়ে যান এবং পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে সাফল্য পান। বিবেক যাদবের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কাছে এক বড় অনুপ্রেরণা—যারা বারবার ব্যর্থ হয়ে স্বপ্ন দেখা ছেড়ে দেয়।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: বাবা ড্রাইভার, মা সেলাই করে সংসার চালান! ১৭ বার ফেল, আজ সেই ছেলেই IPS
Open in App
হোম
খবর
ফটো
লোকাল