Chingrighata Metro Supreme Court: সুপ্রিম কোর্টে চিংড়িঘাটা অস্বস্তি রাজ্যের! হাইকোর্টই ঠিক করবে অরেঞ্জ লাইন মেট্রোর ভবিষ্যৎ, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের
- Reported by:ARNAB HAZRA
- Published by:Salmali Das
Last Updated:
Chingrighata Metro Supreme Court: চিংড়িহাটা মেট্রো নির্মাণ নিয়ে দায়ের হওয়া SLP খারিজ করে সুপ্রিম কোর্ট জানাল, হাইকোর্টের রায়ে কোনও ত্রুটি নেই। অসমাপ্ত কাজ কীভাবে সম্পূর্ণ হবে, সেই সিদ্ধান্ত নেবে হাইকোর্টই—উন্নয়নকে রাজনীতিকরণ নিয়েও কড়া মন্তব্য।
নয়াদল্লিঃ চিংড়িঘাটা মেট্রো নির্মাণকে ঘিরে আইনি জটিলতায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পেশাল লিভ পিটিশন (SLP) খারিজ করে জানিয়ে দিল। জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের রায়ে কোনও ত্রুটি নেই।গড়িয়া-সল্টলেক মেট্রোর কমলা লাইন সম্প্রসারণের জন্য চিংড়িঘাটায় ট্রাফিক ব্লকের মামলায় রাজ্য এবং পুলিশকে তুমুল তুলোধোনা সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের।
আরও পড়ুনঃ ‘ঘরে বসে জয়…’ প্রার্থী হননি, তবু পিতৃশোক ভুলে দলের ভার নিয়ে প্রচারে মুকুল পুত্র শুভ্রাংশু! জানিয়ে দিলেন লিড কত হবে!
বেঞ্চের পর্যবেক্ষণে স্পষ্ট, ডিসেম্বর মাসে দেওয়া নির্দেশকে সামনে রেখে মার্চ মাসে নতুন করে সমস্যা তুলে ধরা এবং সেই ভিত্তিতে আদালতের দ্বারস্থ হওয়া যুক্তিযুক্ত নয়। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, উন্নয়নের কাজকে অহেতুক রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে, যা কাম্য নয়।
advertisement
advertisement
সুপ্রিম কোর্ট আরও জানিয়ে দেয়, চিংড়িঘাটা মেট্রোর অসমাপ্ত কাজ কীভাবে সম্পূর্ণ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে হাইকোর্টেরই। অর্থাৎ, প্রকল্প সংক্রান্ত যাবতীয় নির্দেশ ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট। এই রায়ে কার্যত চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বল হাইকোর্টের কোর্টেই থাকল। প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলির পরবর্তী পদক্ষেপ এখন নির্ভর করছে হাইকোর্টের নির্দেশের ওপর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 12:47 PM IST









