ওয়াক ইন ইন্টারভিউ-এর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। ১২ মার্চ সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী নথি লাগবে তা জানতে প্রথমে নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানা যাবে।
advertisement
নদিয়া জেলার চাকরির সুযোগের খবর প্রকাশিত হতেই আগ্রহ বেড়েছে বহু যুবক-যুবতীর মধ্যে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এই চাকরির জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। চাকরির সুযোগ পেতে অনেকেই দ্রুত আবেদন করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেকার যুবকদের কাছে এই নিয়োগ প্রক্রিয়া আশার আলো হয়ে উঠেছে। সব নথি যাচাই-বাছাইয়ের পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।






