জানা গিয়েছে, ছোট থেকেই পড়াশোনার প্রতি টান ও ভালবাসা। তাই প্রতিবন্ধকতাকে জয় করে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমিনুল সেখ। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এলাকায় তার বাড়ি। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিচ্ছে আমিনুল। তার পরীক্ষার সেন্টার পড়েছে হরিহরপাড়া থানার বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ে। তবে কিভাবে যাবে চিন্তা করলেও এগিয়ে আসে বন্ধুরা।
advertisement
আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে ঢুকল পুলিশ, মাথা ঢেকে টেনে-হিঁচড়ে বের করে আনল কম বয়সী বহু মেয়েকে, ভয়ঙ্কর অভিযোগ
পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত, ক্লাস হোক বা স্কুলের পরীক্ষা, এগিয়ে এসেছেন তার বন্ধুরা। ফলে ব্যতিক্রম হয়নি মাধ্যমিকেও। বন্ধুদের কোলে চেপেই পরীক্ষা দিতে আসে হরিহরপাড়া বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ে। ফলে অদম্য মনের জোর নিয়ে বন্ধুদের কোলে চড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে স্কুলে এসে পরীক্ষা দিচ্ছে আমিনুল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোট থেকেই পড়াশোনায় ভাল। অত্যন্ত মেধাবী। কখনওই পিছিয়ে আসেনি পড়াশুনার জন্য। স্কুলের পরীক্ষায় ভাল রেজাল্ট করে আমিনুল সেখ। ফলে এবছর প্রতিকুলতা কে জয় করেই মাধ্যমিক দিচ্ছে। আমিনুল বড় হয়ে নিজে প্রতিষ্ঠিত হতে চাইছে।
হরিহরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল তিনি জানান, এবছর ৩০২ জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন বিশেষ ভাবে সক্ষম। সে দুই পায়ে হাঁটতে পারে না ঠিকই কিন্তু নিজে হাতেই পরীক্ষা দেয়। বিগত দিনে সে নিজেই পরীক্ষা দিয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষায় সকলের সঙ্গে পরীক্ষা দিচ্ছে।
কৌশিক অধিকারী





