TRENDING:

South Dinajpur News: আজও অধরা শিল্প পার্ক! কর্মসংস্থানের স্বপ্ন অথৈ জলে!

Last Updated:

জেলায় শিল্প পার্ক তৈরির কথা থাকলেও তা এখন বিশবাঁও জলে। তিন বছরের কিছু কাজ এগোয়নি। কর্মসংস্থানের স্বপ্ন আজও বাস্তবে রূপ পেলনা অভি‌যোগ জেলাবাসীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: শিল্পবিহীন দক্ষিণ দিনাজপুর জেলাতে শিল্প পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু বিগত প্রায় তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই কাজ এখনও বিশবাঁও জলে। এই প্রকল্পের মুখ কবে দেখবে জেলাবাসী, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেতে শুরু করেছে। অথচ গত বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাট শহর লাগোয়া রায়নগর এলাকায় এই শিল্প পার্কের জন্য সাড়ে ছ’একর জমি চিহ্নিত করা হয়।
advertisement

খোদ মুখ্যমন্ত্রী কলকাতা থেকে এই শিল্প পার্কের ঘোষণা করেছিলেন। ২০২১ সালে বালুরঘাট শহর লাগোয়া ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে রায়নগর এলাকার একটি মাঠে প্রকল্পের জমি চিহ্নিতকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর শিল্প পার্ক গড়ার ঘোষণায় খুশি ছড়ায় জেলাবাসীর মধ্যে।

আরও পড়ুন:আরজি কর কাণ্ডের মধ্যেই ফের ভয়ঙ্কর খবর, হাসপাতালের মধ্যে দুই রোগী এই কান্ড করল, তোলপাড় চলছে

advertisement

কথা ছিল পরিকাঠামো তৈরি করে দেবে জেলা প্রশাসন ও রাজ্য সরকার জেলার বিভিন্ন শিল্প উদ্যোগীদের এই নির্দিষ্ট জায়গায় শিল্প গড়ে তুলতে সব রকম সাহায্য করা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, ৫০ একর এই জমিতে রাজ্য সরকার এবং ব্যক্তিগত উদ্যোগে কয়েক কোটি টাকার বিনিয়োগ হবে। এই শিল্প পার্কে ১১টি ইউনিট কাজ করবে। প্রায় সাত হাজার মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু ঘোষণার তিন বছর কেটে গেলেও ওই শিল্প পার্ক এখনও শুধুই খাতায় কলমে রয়ে গেছে।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: আজও অধরা শিল্প পার্ক! কর্মসংস্থানের স্বপ্ন অথৈ জলে!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল