TRENDING:

South Dinajpur News: রেললাইন পারাপারের সময়ে তেভাগা এক্সপ্রেসের ধাক্কা! যমের মুখ থেকে ফিরলেন মহিলা, কীভাবে

Last Updated:

South Dinajpur News: রেললাইন পারাপারের সময় তেভাগা এক্সপ্রেসের ধাক্কা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহিলা। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ডিটোল এলাকার ঘটনা। গুরুতর আহত মহিলা হাসপাতালে ভর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বংশীহারী, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধর: রেললাইন পারাপারের সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কা। অল্পের জন্য বাঁচল প্রাণ। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা।
ট্রেনের ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহিলা
ট্রেনের ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহিলা
advertisement

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ডিটোল এলাকার ঘটনা। ট্রেনের ধাক্কায় আহত ওই মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে পাঠান রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আহত মহিলার নাম রত্না বারুই (৪০)। তিনি বংশীহারী থানার মায়াহাট এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ বক্সার জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে বনকর্মীদের রোষের মুখে মহিলারা, চলল গুলি! বাঘের ডেরায় হুলুস্থুল

advertisement

সোমবার সকালে ডিটোল এলাকায় রেললাইন পারাপারের সময় তেভাগা এক্সপ্রেস ধাক্কা দেয় মহিলাকে। এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই মহিলা। চোখ ও পায়ে গুরুতরভাবে চোট পেয়েছেন মহিলা।

আরও পড়ুনঃ মাসের পর মাস জলমগ্ন হাবড়ার এই এলাকা! পচা জল পেরিয়ে যাতায়াত, জ্বর-চর্মরোগ নিত্যসঙ্গী, স্থায়ী সমাধানের দাবি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন। রেল কর্তৃপক্ষ আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চলছে মহিলার চিকিৎসা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South Dinajpur News: রেললাইন পারাপারের সময়ে তেভাগা এক্সপ্রেসের ধাক্কা! যমের মুখ থেকে ফিরলেন মহিলা, কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল