advertisement

Buxa Tiger Reserve: বক্সার জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে বনকর্মীদের রোষের মুখে মহিলারা, চলল গুলি! বাঘের ডেরায় হুলুস্থুল

Last Updated:

Alipurduar Buxa Tiger Reserve: বক্সায় হুলুস্থুল কাণ্ড। বাঘের ডেরায় চলল গুলি। কোন চোরাশিকারি নয়, গুলি চালালেন খোদ বনকর্মীরা। বক্সার জঙ্গলে বাঘের নামে নিরাপত্তায় কড়াকড়ি করার অভিযোগ বন দফতরের বিরুদ্ধে।

বক্সা টাইগার রিজার্ভ
বক্সা টাইগার রিজার্ভ
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: বক্সায় হুলুস্থুল কাণ্ড। বাঘের ডেরায় চলল গুলি। তবে কোন চোরাশিকারি নয়, গুলি চালালেন খোদ বনকর্মীরা। বক্সার জঙ্গলে বাঘের নামে নিরাপত্তায় কড়াকড়ি করার অভিযোগ বন দফতরের বিরুদ্ধে।
বক্সা টাইগার রিজার্ভের সান্তালাবাড়ি এলাকায় বনাঞ্চলের ভিতর কিছু মহিলা কাঠ কুড়োতে গেলে বনকর্মীদের রোষের মুখে পড়েন তারা। মহিলাদের উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন বনকর্মীরা। প্রতিবাদ করলে মহিলাদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আর সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ মাসের পর মাস জলমগ্ন হাবড়ার এই এলাকা! পচা জল পেরিয়ে যাতায়াত, জ্বর-চর্মরোগ নিত্যসঙ্গী, স্থায়ী সমাধানের দাবি
গুলিতে কেউ আহত হয়নি ঠিকই। কিন্তু বাঘের নামে নিরাপত্তায় কড়াকড়ি করতে গিয়ে বনবস্তিবাসীদের উপর ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সান্তালাবাড়ি বিট অফিসে বিক্ষোভও দেখায় তৃণমূল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ওলিতে গলিতে এখন লাইট-ক্যামেরা-অ্যাকশন! চলছে ডুয়ার্সের প্রথম ফ‍্যাশন ফিল্মের শুটিং, মুক্তি কবে
তৃণমূলের বিক্ষোভ চলাকালীন এক বনকর্মী অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থানায় অভিযোগ জানানো হয়েছে বন দফতরের। গুলি চালানোর ঘটনা এবং তৃণমূলের বিক্ষোভের জেরে এক বনকর্মীর অসুস্থ হয়ে পড়া, দুটি ঘটনা নিয়ে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Buxa Tiger Reserve: বক্সার জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে বনকর্মীদের রোষের মুখে মহিলারা, চলল গুলি! বাঘের ডেরায় হুলুস্থুল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement