advertisement

South Dinajpur News: কাজ থেকে ফেরার পথে একী সর্বনাশ! ট্রাক্টরের ধাক্কায় ছিন্নভিন্ন যুবক, নতুন বছরের আগেই পরিবারের মাথায় বাজ

Last Updated:

South Dinajpur News: কাজ থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগন এলাকার ঘটনা।

গঙ্গারামপুর থানা
গঙ্গারামপুর থানা
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধর: ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগন এলাকার ঘটনা। বুধবার ওই পথচারীর মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পথচারীর নাম সৌরভ রায় (৩৯)। বাড়ি গঙ্গারামপুর শহরের পিডব্লিউডি পাড়া এলাকায়। কাজ থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কা প্রাণ কাড়ল ব্যক্তির।
আরও পড়ুনঃ যুবসমাজের কর্মসংস্থানে নতুন দিগন্ত! আমিন ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে দারুণ কেরিয়ার গড়ার সুযোগ, দিনদিন বাড়ছে চাহিদা
জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগনে কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি। কাজ শেষে নাগন থেকে রতনপুর বাসস্ট্যান্ডের দিকে হেঁটে আসার পথে পিছন থেকে একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন সৌরভ রায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পথচারীকে পড়ে থাকতে দেখে এলাকায় হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। গ্রামবাসীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু লাভ হল না। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা ওই পথচারীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  ওভেন ছাড়াই নরম তুলতুলে ছানার কেক, বড়দিনে এই পদ্ধতিতে কেক বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না
বুধবার ওই পথচারীর মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: কাজ থেকে ফেরার পথে একী সর্বনাশ! ট্রাক্টরের ধাক্কায় ছিন্নভিন্ন যুবক, নতুন বছরের আগেই পরিবারের মাথায় বাজ
Next Article
advertisement
East Bardhaman News: দুপুরে মাটিতে শুয়ে ঘুমোচ্ছিল ৪ বছরের শিশু, আচমকা মাথার উপর ভেঙে পড়ল ছাদের একাংশ! মর্মান্তিক পরিণতি
সরকারি আবাসনের ছাদ ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুর, কেতুগ্রামে গাফিলতির অভিযোগ
  • কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি আবাসনে ছাদ ভেঙে পড়ে

  • মৃত্যু হল মাত্র চার মাসের শিশু

  • এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement