advertisement

Purulia News: যুবসমাজের কর্মসংস্থানে নতুন দিগন্ত! আমিন ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে দারুণ কেরিয়ার গড়ার সুযোগ, দিনদিন বাড়ছে চাহিদা

Last Updated:

Purulia News: পুরুলিয়া জেলার যুবসমাজের জন্য আমিন ডিজিটাল সার্ভে স্বনির্ভরতার এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। মানবাজারে আমিন ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।

+
ডিজিটাল

ডিজিটাল আমিন সার্ভে প্রশিক্ষণ

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার যুবসমাজের জন্য এবার আমিন ডিজিটাল সার্ভে স্বনির্ভরতার এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। যেখানে অল্প খরচে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যে জমি পরিমাপের কাজ করা অনেক সহজ ও নির্ভুল। সরকারি ও বেসরকারি, উভয় ক্ষেত্রেই এর ব্যাপক চাহিদা থাকায় কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়বে মনে করা হচ্ছে।
বিশেষ করে বর্তমানে হাতে আঁকা ম্যাপের পরিবর্তে ডিজিটাল নকশা বাধ্যতামূলক হওয়ায় দক্ষ আমিন সার্ভেয়ারদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পুরুলিয়া জেলার মানবাজারে একটি আমিন ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।
advertisement
advertisement
চলছে ডিজিটাল আমিন সার্ভে প্রশিক্ষণ
চলছে ডিজিটাল আমিন সার্ভে প্রশিক্ষণ
‘পশ্চিমবঙ্গ সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার এসোসিয়েশন’-এর পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই শিবিরে জেলার বিভিন্ন ব্লক থেকে আগত মোট ১৩০ জন আমিন সার্ভেয়ার ডিজিটাল সার্ভের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
advertisement
আরও পড়ুনঃ লেপার্ডের চামড়া পাচারকারিদের বিনাশে উদ্যত জলদাপাড়া জাতীয় উদ্যান, ৩ ধৃতের কড়া সাজা ঘোষণা আদালতে
এখানে প্রশিক্ষণ নিয়ে তারা হাতে আঁকা ম্যাপের পরিবর্তে এবার থেকে ডিজিটাল সার্ভের মাধ্যমে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। যার ফলে তাদের কাজ করার ক্ষেত্র সহজ ও নির্ভুল হবে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের পুরুলিয়া জেলা শাখার সভাপতি ধরণী ধর বাস্কে, সহ-সভাপতি প্রশান্ত মাহাতো, সম্পাদক প্রভাস চন্দ্র মাঝি, পাশাপাশি কোম্পানির আধিকারিক দীপক পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ধরনের প্রশিক্ষণ শিবির জেলার যুবসমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে তুলছে। পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: যুবসমাজের কর্মসংস্থানে নতুন দিগন্ত! আমিন ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে দারুণ কেরিয়ার গড়ার সুযোগ, দিনদিন বাড়ছে চাহিদা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement