TRENDING:

Agriculture News: ধান কাটার পর খালি জমিই দেবে অঢেল আয়! করুন এই 'লাভজনক' চাষ, অল্প দিনেই উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

Last Updated:

South 24 Parganas Agriculture News: ধান উঠে যাওয়ার পর বাংলার কৃষিজমি অনেক সময় খালি পড়ে থাকে। কিন্তু এই সময়েই লুকিয়ে আছে উপার্জনের বড় সুযোগ। কীভাবে কৃষকরা তাঁদের আয় দ্বিগুণ করতে পারেন, সেই নিয়েই পরামর্শ দিলেন কৃষি বিজ্ঞানীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, নিমপীঠ, সুমন সাহা: সুন্দরবনের জমিতে বরাবরই ধান চাষের উপরে নির্ভরযোগ্য। তবে ধান চাষে এখন সেভাবে লাভের মুখ দেখতে না পেয়ে কৃষকরা অন্যান্য চাষের উপরে ঝুঁকছেন। সেইমতো বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ধান চাষের পরবর্তী সময়ে এক বিশেষ চাষের উপরে প্রশিক্ষণ দেওয়া হল।
advertisement

সুন্দরবনের লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে ভাল আয়ের সুযোগ পেতে পারেন কৃষকরা। আর সেই উদ্দেশ্যে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষি বিজ্ঞান কেন্দ্রে দু’দিন ধরে সূর্যমুখী চাষের উপরে প্রশিক্ষণ শিবির হয়ে গেল। সাগর ব্লক, কুলতলী, জয়নগর , এই সমস্ত এলাকা প্রায় ৩০ জনেরও বেশি কৃষক এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। কৃষিবিজ্ঞান কেন্দ্রের একাধিক কৃষি বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ দেন।

advertisement

আরও পড়ুন: মুর্শিদাবাদে খুশির হাওয়া! ২২ বছর পর প্রাণ ফিরছে নশিপুর রোড স্টেশনে, ৯ কোটির প্রকল্পে কী কী সুবিধা পাবেন যাত্রীরা? জানুন বিস্তারিত

এই চাষের উপরে কী করণীয়, এই চাষ থেকে বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজতে এবং লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে কীভাবে উপার্জন করা যায়, সেবিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি রোগ পোকার আক্রমণ থেকে কীভাবে ফসলকে বাঁচানো যায় সেই বিষয়গুলি উপরেও প্রশিক্ষণ দেওয়া হয় দু’দিন ধরে। এমনকি সূর্যমুখী বাগানে নিয়ে গিয়েও দেখান হয় প্রশিক্ষকরত কৃষকদের। আর দু’দিনের এই প্রশিক্ষণে এসে খুশি প্রশিক্ষণরত কৃষকরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধান কাটার পর খালি জমিই দেবে অঢেল আয়! করুন এই 'লাভজনক' চাষ, অল্প দিনেই উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
আরও দেখুন

এপ্রসঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান কৃষি বিজ্ঞানী তিনি জানিয়েছেন, মূলত তিন-চার ধরনের প্রজাতি সূর্যমুখী চাষের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে প্রায় ২০০ হেক্টর জমিতে সরকারি উন্নতমানের প্রজাতির সূর্যমুখী চাষের উপরে। কীভাবে সঠিক পদ্ধতিতে এই চাষ করা যায়, গোড়া পচা রোগ থেকে বিভিন্ন ধরনের রোগের উপরে রক্ষা পেয়ে কীভাবে ভাল ফসল পাবে, এছাড়া কোন কোন সময় জল না দিলে ফসলের ক্ষতি হয়ে যাবে সেগুলিও প্রশিক্ষণের মাধ্যমে জানানো হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: ধান কাটার পর খালি জমিই দেবে অঢেল আয়! করুন এই 'লাভজনক' চাষ, অল্প দিনেই উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল