advertisement

Indian Railways: মুর্শিদাবাদে খুশির হাওয়া! ২২ বছর পর প্রাণ ফিরছে নশিপুর রোড স্টেশনে, ৯ কোটির প্রকল্পে কী কী সুবিধা পাবেন যাত্রীরা? জানুন বিস্তারিত

Last Updated:
Indian Railways: নশিপুর-আজিমগঞ্জ রেল সেতুর কাজ শেষ হওয়ার মুখে এবার নশিপুর রোড স্টেশনকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। দীর্ঘ দু'দশক পর স্টেশনটি চালুর খবরে খুশি স্থানীয় বাসিন্দারা। প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করেছে রেল।
1/7
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুনভাবে চালু হতে চলেছে মুর্শিদাবাদ জেলার নশিপুর রোড স্টেশন। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জের মাঝে আবার চালু হতে চলেছে নশিপুর হল্ট স্টেশন! প্রায় ২২ বছর পর আবারও চালু হচ্ছে। বিরাট বড় পদক্ষেপ পূর্ব রেলের। এই স্টেশন চালু হলেই পর্যটকরা নশিপুর রোড স্টেশনে নেমে নশিপুর-সহ বেশ কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন। ফলে এলাকায় ঘটবে আর্থ সামাজিক উন্নয়ন। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)

2/7
স্টেশনটির পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সেক্সেনা-সহ রেলের একাধিক আধিকারিক। পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।

3/7
২০০৪ সালের ১২ মার্চ নশিপুর রোড স্টেশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হন। কমলবাগ, হরিগঞ্জ, নশিপুর, আজাদ হিন্দ বাগ, পণ্ডিতবাগ, সেরিকালচার মোড় ও রংসাগ-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দেয়। ছাত্রছাত্রী, নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের বাড়তি সময় ও খরচ বহন করতে হত। দীর্ঘ আন্দোলন ও স্থানীয় বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে অবশেষে রেল কর্তৃপক্ষ স্টেশনটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে।

4/7
বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন, “আমরা এলাকাবাসীকে কথা দিয়েছিলাম যে নশিপুরে নতুনভাবে স্টেশন চালু করা হবে। প্রায় ৪৫ হাজার মানুষের বসবাস এই এলাকার আশেপাশে। পাশাপাশি এখানে পর্যটন কেন্দ্র থাকায় স্টেশনটি চালু হলে স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটকদেরও যাতায়াতে সুবিধা হবে। ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি আসবে বলে তিনি আশাবাদী।

5/7
ডিআরএম রাজীব সেক্সেনা জানান, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে আধুনিক পরিকাঠামো-সহ স্টেশনটি গড়ে তোলা হবে। উন্নত প্রতীক্ষালয়, টিকিট কাউন্টার, নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রাখা হবে। শিয়ালদহ থেকে প্রায় ২০০ কিমি দূরে মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জের মাঝে এই স্টেশন। দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। রেল মন্ত্রকের তরফে ৮.৬৩ কোটির অনুমোদন মিলেছে। দু'টি প্ল্যাটফর্ম তৈরি হবে। হল্ট স্টেশন হবে। বুকিং কাউন্টার থাকবে, তিন মিটার চওড়া ফুটওভার ব্রিজ থাকবে, যাতে  যাতায়াতে সুবিধা হয়। প্রায় এক বছরের মধ্যেই তৈরি হওয়ার সম্ভাবনা।”

6/7
তিনি আরও বলেন, নশিপুর রেলব্রিজ চালু হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ ট্রেন চলেছে।  সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস চলে, সপ্তাহে তিন দিন চলে সাইরাং এক্সপ্রেস। মিজোরাম থেকে দুটি ট্রেনই চালু হয়েছিল দিল্লি রাজধানী এক্সপ্রেস, কলকাতাকে যুক্ত করা হয়েছিল, যা মুর্শিদাবাদ হয়েই যাচ্ছে। আগামী দিনে হয়তো আরও বেশ ট্রেন চলার অনুমতি মিলবে।

7/7
স্টেশন পুনরায় চালুর খবরে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মতে, স্টেশন চালু হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়ে উঠবে। এলাকাবাসীর আশা, দ্রুত নির্মাণ কাজ শেষ করে নশিপুর রোড স্টেশন আবারও সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা হয়ে উঠবে। পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই স্টেশন। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)