TRENDING:

PNB Customers Alert: পিএনবি-তে অ্যাকাউন্ট আছে ? ‘এই’ কাজটি না করলে ১৬ এপ্রিল থেকে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

Last Updated:
PNB Customers Alert: PNB নিষ্ক্রিয় অ্যাকাউন্টধারীদের সতর্ক করেছে। ১৫ এপ্রিলের মধ্যে KYC আপডেট বা লেনদেন না করলে ১৬ এপ্রিল থেকে কোনও নোটিস ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
advertisement
1/6
PNB Customers Alert: ‘এই’ কাজটি না করলে ১৬ এপ্রিল থেকে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট
আপনার কি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB Bank) অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ PNB সেই সব অ্যাকাউন্টধারীদের সতর্কবার্তা দিয়েছে, যাদের অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনও লেনদেন হয়নি। ব্যাঙ্ক জানিয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ১৫ এপ্রিল ২০২৬-এর পর ওই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
advertisement
2/6
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ডিঅ্যাক্টিভেশন শুধুমাত্র সেই সব অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো গত তিন বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে এবং বর্তমানে যার ব্যালেন্স শূন্য।
advertisement
3/6
এই বিষয়ে ব্যাঙ্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার (বর্তমানে X)-এ পোস্ট করেও গ্রাহকদের এমন অ্যাকাউন্ট সক্রিয় করার কথা জানিয়েছে। সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি PNB অ্যাকাউন্টধারীদের ১৫ এপ্রিলের মধ্যে তাদের অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করার পরামর্শ দিয়েছে।এর জন্য আপনি নিকটবর্তী PNB শাখায় গিয়ে আপনার Know Your Customer (KYC) প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
advertisement
4/6
সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অ্যাকাউন্ট সক্রিয় না করলে ১৬ এপ্রিল থেকে কোনও অতিরিক্ত নোটিস ছাড়াই সেটি বন্ধ করে দেওয়া হবে।তবে সহজভাবে KYC আপডেট করা বা কিছু লেনদেন শুরু করলেই অ্যাকাউন্ট বন্ধ হওয়া এড়ানো যেতে পারে।
advertisement
5/6
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সংক্রান্ত ঝুঁকি কমাতেই এই পদক্ষেপপঞ্জাব ব্যাঙ্ক জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোর সঙ্গে জড়িত ঝুঁকি কমানো। প্রতারণার সম্ভাবনা থাকায় ব্যাঙ্কগুলো এখন শূন্য ব্যালেন্স ও দীর্ঘদিন লেনদেনহীন অ্যাকাউন্টগুলোর উপর কড়া নজর রাখছে। পাশাপাশি, নির্দিষ্ট সময় অন্তর KYC আপডেট করাও ব্যাঙ্কিং নিয়মের অংশ।
advertisement
6/6
ব্যাঙ্ক আরও জানিয়েছে, যেসব গ্রাহক তাদের অ্যাকাউন্টের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নন, বিশেষ করে যারা কয়েক বছর ধরে অ্যাকাউন্ট ব্যবহার করেননি, তাদের দ্রুত নিকটবর্তী শাখার সঙ্গে যোগাযোগ করা উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PNB Customers Alert: পিএনবি-তে অ্যাকাউন্ট আছে ? ‘এই’ কাজটি না করলে ১৬ এপ্রিল থেকে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল