TRENDING:

Birbhum news: ব্রাহ্মণী নদীতে ভেঙেছে বাঁধ! বাড়ছে বন্যার আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

বাড়ছে ব্রাহ্মনীর জলস্তর, সঙ্গে বাড়ছে বন্যার আশঙ্কা নলহাটি দু নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতে কয়েকটি গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বাড়ছে ব্রাহ্মনীর জলস্তর, সঙ্গে বাড়ছে বন্যার আশঙ্কা নলহাটি দু নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতে কয়েকটি গ্রামে। শনিবার রাত আটটা নাগাদ নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের বারুনি ঘাটায় বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে প্রসাদপুর গ্রামে।
advertisement

জানা গিয়েছে বৈধরা জলাধার থেকে গতকাল অর্থাৎ শনিবার বিকেলে ১৬ হাজার কিউসেক জল ছাড়ার জন্য রাতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে ওই নলহাটি দুই নম্বর ব্লকের মোট চারটি গ্রাম জলমগ্ন রয়েছে। গতকাল রাত্রে খবর পাওয়ার পর জেলাশাসক বিধান রায়, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক,রামপুরহাট মহকুমা শাসক ঘটনাস্থল পরিদর্শনের জন্য যান।

আরও পড়ুন: রাধাষ্টমী তিথিতে শুরু হল কোচবিহারের বড় দেবীর মূর্তি গড়ার কাজ! রীতি মেনে হল পুজো ‌যজ্ঞ

advertisement

গতকালকের পর ফের আজকে সকাল বেলায় ৬৬৪৮ কিউসেক জল ছাড়া হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে ঝাড়খণ্ডের জলে বীরভূমে নদীর জলস্ফীত হয়েছে,তার জন্যই নলহাটি নদীতে জল বইছে।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস অবস্থা, ঘুরে আসুন ‘পাখা গ্রাম’ থেকে! ছুঁয়ে দেখুন বাংলার ঐতিহ্যকে

একদিকে যখন বন্যার আশঙ্কা রয়েছে তেমনি অন্যদিকে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার ফলে বিভিন্ন জমিতে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়েছেন এলাকাবাসীরা।

advertisement

আগামীকালকের মধ্যে যদি জলস্তর না কমে তাহলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছেন সকলে। ইতিমধ্যেই সমস্ত এলাকায় মাইকিং করে সচেতন করা হচ্ছে এলাকাবাসীদের। অন্যদিকে, প্রাথমিক স্কুল-সহ বন্যার আশ্রয়স্থল গুলি খুলে দেওয়া হয়েছে সকলের জন্য।

সেরা ভিডিও

আরও দেখুন
১ টাকা পারিশ্রমিক থেকে যাত্রা মঞ্চের শীর্ষ নায়িকা! আজ স্মৃতির আড়ালে,কোথায় হারিয়ে গেলেন
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: ব্রাহ্মণী নদীতে ভেঙেছে বাঁধ! বাড়ছে বন্যার আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল