advertisement

ডাইনি সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুন! বীরভূমের ময়ূরেশ্বরে গ্রেফতার ৫! আটক আরও ২৫ জন

Last Updated:

ডাইনি সন্দেহে বীরভূমের ময়ূরেশ্বরে এক মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫ জন। আটক আরও ২৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অক্ষয় ধীবর রামপুরহাট : ডাইনি সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামেরই বেশ কয়েক জনের বিরুদ্ধে। গতকাল রাতে এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার বেলিয়া আদিবাসী পাড়ায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। আটক প্রায় ২৫ জন।
স্থানীয় সূত্রে জানা যায় মৃত চুরর্কি হেম্ব্রম, শিবলাল কিস্কুর আত্মীয় হন। সেই সুবাদে গতকাল সন্ধ্যায় শিবলাল কিস্কুর বাড়িতে আসে চুরর্কি হেমরম। তারপর সেখানেই তাদের মধ্যে বচসা শুরু হয়। বচসা চরম পর্যায়ে পৌঁছালে চুর্কি হেম্ব্রমের উপর চড়াও হয় শিবলাল কিস্কু,তার স্ত্রী মাকু কিস্কু,বৈদ্যনাথ কিস্কু, বাবুরাম কিস্কু সহ তার পরিবারের লোকজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চুর্কির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী । সেখান থেকেই গতরাতে শিবলাল কিস্কু,মাকু কিস্কু, বৈদ্যনাথ কিস্কু ও বাবুরাম কিস্কুকে আটক করে ময়ূরেশ্বর থানার পুলিশ। তদন্তের সাপেক্ষে গ্রামেরই আরও প্রায় ২৫ জনকে আটক করা হয় বলে ময়ূরেশ্বর পুলিশ সূত্রে খবর। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।এদিকে অভিযুক্ত শিবলাল কিস্কুর দাবি, “চুর্কি হেমব্রম নামে ওই ফোকশ বা ডাইনি কিছুদিন আগে আমার ছেলের বৌকে খেয়েছে। তারপর ও রাতারাতি বেরিয়ে চলে যায়।” তবে গতকাল ফের হোলি উৎসব থাকার কারণে বেলিয়া আদিবাসী পাড়ায় আসে চুর্কি হেমব্রম। তারপরই ঘটে এই হতবাক করা ঘটনা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
ডাইনি সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুন! বীরভূমের ময়ূরেশ্বরে গ্রেফতার ৫! আটক আরও ২৫ জন
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement