মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় এসে জানিয়েছিলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে৷ শনিবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, শুধু বুথের ভিতরে নয়, বুথের বাইরেও থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা৷ বারেই প্রথম বুথের বাইরেও ওয়েব ক্যাস্টিং।প্রতিটি বুথে ২ টি করে ক্যামেরার মাধ্যমে হবে ওয়েব ক্যাস্টিং। একটি ক্যামেরা বুথের ভিতরে ও আর একটি ক্যামেরা থাকবে বুথের বাইরে। স্পর্শ কাতর বুথ গুলিতে তিনটি ক্যামেরার মাধ্যমে হবে ওয়েব ক্যাস্টিং। স্পর্শ কাতর বুথ গুলিতে ২ টি ক্যামেরা থাকবে বুথের ভিতরে ও একটি ক্যামেরা থাকবে বুথের বাইরে।



