advertisement

এক বা দু'দফায় প্রার্থী তালিকা প্রকাশ করবে সিপিআইএম! কী জানালেন সেলিম?

Last Updated:

কী বললেন মহম্মদ সেলিম? কবে প্রার্থী তালিকা প্রকাশ? কী জানালেন তিনি?

মহম্মদ সেলিম
মহম্মদ সেলিম
সুপ্রতিম দাস – সিউড়ী , বীরভূম: রবিবারই সাংবাদিক সম্মেলন করে দুই দফায় ভোট ঘোষণার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে, ভোট ঘোষণার কিছু আগেই ২০০৯ সাল থেকে ডিএ বাবদ মহার্ঘ ভাতা সমস্ত রাজ্য সরকারি কর্মীদের দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। এবার তা নিয়েই তীব্র কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সভাপতি মহম্মদ সেলিম।
বীরভূমের সিউড়িতে আজ মিছিল করেন মহম্মদ সেলিম। প্রথমে আজ রামপুরহাট যান তিনি , সেখানে কর্মীদের সঙ্গে বৈঠক করেন, পরে সিউড়িতে কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সিউড়িতে মিছিল করেন তিনি। তারপরে হয় সাংবাদিক বৈঠক।
এই সাংবাদিক সম্মেলনেই এসআইআর নিয়ে তিনি বলেন, “এসআইআর কমপ্লিট হয়নি। ভোট ঘোষণা আদালতে যাব।”
advertisement
ডিএ ঘোষণা নিয়ে তিনি বলেন, “রাজ্যের ডিএ ঘোষণা যৌথ আন্দোলনের ফল।”
advertisement
অন্য দিকে দু’দফা ভোট নিয়ে সেলিম এইদিন বলেন, ” আমরা অনেক দফায় ভোট চায়নি। আমরা চেয়েছি সরকারের দফারফা করতে। নির্বাচন হয়ে গিয়েছে কলুষিত।”
এরপরেই প্রার্থী তালিকা নিয়ে তিনি একটি আভাস দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আগামীকাল বামফ্রন্টের মিটিং। এক দফায় কিংবা দু’দফায় তালিকা প্রকাশ করা হবে। অবাধ সুষ্ঠ ভোট করতে হলে আরও সক্রিয় হতে হবে নির্বাচন কমিশনকে।”
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
এক বা দু'দফায় প্রার্থী তালিকা প্রকাশ করবে সিপিআইএম! কী জানালেন সেলিম?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement