TRENDING:

Sikkim Flash Flood: ‘দাদার নামে পুজো দিয়েছিল মা,’ কিন্তু সিকিম থেকে আর ফেরা হল না ছেলের

Last Updated:

শোকস্তব্ধ আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান।সিকিভের দুর্যোগ কেড়ে নিয়েছে বাগানের বাসিন্দা তথা সেনা জওয়ান বিমল ওরাঁও-এর প্রাণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: শোকস্তব্ধ আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান। সিকিমের দুর্যোগ কেড়ে নিয়েছে বাগানের বাসিন্দা তথা সেনা জওয়ান বিমল ওরাঁও-এর প্রাণ।
advertisement

প্রথমে এই বিষয়ে কিছুই জানতেন না তাঁর বাবা,মা। এদিন সকালে এলাকায় সেনা জওয়ানদের আনাগোনা দেখে কু’ডাকে তাদের মনে। অবশেষে জওয়ানের স্ত্রী তনুজা ওরাঁও তাঁদের সবটা বলেন। তারপর থেকে শোকে পাথর হয়ে যান জওয়ান বিমল ওরাঁও-এর বাবা,মা। মন শক্ত করে স্বামীর মরদেহ রাখার জায়গা ঠিক করতে দেখা যায় তার স্ত্রীকে।

আরও পড়ুন: টাকা না প্রেম, কেমন কাটবে এবারের পুজো? বলে দেবে আপনার নামের শুরুর অক্ষর

advertisement

কয়েকদিন আগে বিন্নাগুড়ি ছাউনি থেকে তাকে বিশেষ কাজে পাঠান হয় সিকিমে। মঙ্গলবার রাতে সেখানে হ্রদ ভেঙে বিপর্যয়ের জেরে ঠিক কতজন জওয়ানের মৃত‍্যু হয়েছে তা এখনও কেউ জানেন না। কতজন মানুষের প্রাণ গিয়েছে তার হিসেব নেই।

আরও পড়ুন: কামদুনি কাণ্ডে ফাঁসির সাজা রদ হাইকোর্টে, ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩

advertisement

মধু বাগানের মুন্সি লাইন এলাকার বাসিন্দা ছিলেন বিমল ওরাঁও। বয়স ৪০ বছর। বিমলের ভাই কমল ওরাঁও বলেন, “দাদা সিআরপিএফ জওয়ান ছিলেন। প্রথমে আমরা জানতাম দাদা নিখোঁজ রয়েছেন। এরপরেই গতকাল সেনার তরফে জানান হয় দাদা আর নেই। সিকিমে বিপর্যয়ের কথা জেনে বৌদি, মা মন্দিরে দাদার নামে গতকালই পুজো দিয়েছিলেন। আর তারপরেই এমন খবর।ভাবতেই পারছি না দাদা আর নেই।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Sikkim Flash Flood: ‘দাদার নামে পুজো দিয়েছিল মা,’ কিন্তু সিকিম থেকে আর ফেরা হল না ছেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল