TRENDING:

Alipurduar News: প্রচন্ড বৃষ্টিতে জলমগ্ন কালচিনির বিভিন্ন এলাকা! চরম অসুবিধায় সাধারণ মানুষ

Last Updated:

রবিবার সারাদিন প্রচন্ড বৃষ্টির কারণে জলমগ্ন আলিপুরদুয়ার জেলার কালচিনির বিস্তর এলাকা। মাথায় হাত কালচিনির বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ারঃ লাগাতার বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতি কালচিনির বিভিন্ন এলাকায়। মাথায় হাত কালচিনির বাসিন্দাদের। রবিবার সারাদিন প্রচন্ড বৃষ্টির কারণে জলমগ্ন আলিপুরদুয়ার জেলার কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন লাইন, মোদি লাইন, শান্তি কলোনি, গুদাম লাইন জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে।
advertisement

কালচিনি এলাকায় অবস্থিত চা বাগানগুলির সীমানা তৈরির ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন কালচিনির বাসিন্দারা। এছাড়াও বেহাল নিকাশি ব‍্যবস্থার কারণে গত তিন বছর ধরে বর্ষায় জলমগ্ন হয়ে পড়ছে কালচিনির বিভিন্ন এলাকা।

আরও পড়ুন ঃ হঠাৎ গ্রামে হাতির পাল হানা হলে কি ভাবে রক্ষা পেতে হবে, জানাল বন দফতর?

advertisement

বাসিন্দারা জানান, এই জল কখন নামবে তার কোনও ঠিক নেই। ঘরে জল প্রবেশ করে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। সোমবার সকাল থেকেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যায় এলাকায়। বন‍্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেবে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রচন্ড বৃষ্টিতে জলমগ্ন কালচিনির বিভিন্ন এলাকা! চরম অসুবিধায় সাধারণ মানুষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল