TRENDING:

Elephant Attack: হাতির হানায় মৃত‍্যু মাদারিহাটের এক বৃদ্ধের

Last Updated:

এক মাসের মধ‍্যে দু'বার হাতির হানায় মৃত‍্যু হল মানুষের। এবারে হাতির আক্রমণের বলি এক বৃদ্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: হাতির আক্রমণের বলি হল এক বৃদ্ধ।ঘটনায় ক্ষিপ্ত মাদারিহাট এলাকার বাসিন্দারা।এক মাসের মধ‍্যে দু’বার হাতির হানায় মৃত‍্যু হল মানুষের। মাদারিহাট এলাকায় বুনো হাতির হানার ঘটনা ঘটেই চলেছে। বুধবার ফের বুনো হাতির হানায় মৃত্যু হল এক ব‍্যক্তির।মাদারিহাটের প্রধান রাস্তায় চলে আসছে হাতির দল বলে জানায় স্থানীয়রা।
বুনো হাতি
বুনো হাতি
advertisement

মাদারিহাট মেঘনাদ সাহা নগর এলাকার বাসিন্দা শ‍্যামদাস শর্মা।তিনি মাদারিহাট গ্ৰাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। এদিন সকালে শ‍্যামদাস শর্মা প্রতিদিনের মত ঘর থেকে বেরিয়ে গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে যাচ্ছিলেন।তিনি সমস্ত লাইট সুইচ অফ করার উদ্দেশে গিয়েছিলেন বলে জানা যায়। সেসময় মাদারিহাট গ্ৰাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে একটি বুনো হাতির মুখোমুখি হয় তিনি।

আরও পড়ুন: তৃতীয়াতেও দিল না বোনাস, চা শ্রমিকদের বিক্ষোভে উত্তাল ডুয়ার্স

advertisement

বুনো হাতি তার উপর আক্রমণ চালায়।এই ঘটনায় শ‍্যামদাস শর্মার মৃত্যু হয়। ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ ও বনদফতরে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে। রাম শর্মা নামের এক এলাকাবাসী জানান,”শ‍্যামদাস শর্মা খুব শান্ত প্রকৃতির মানুষ।ওনার সঙ্গে এমন ঘটনা ঘটবে,মেনে নিতেই পাড়ছি না।প্রধান রাস্তায় হাতি চলে এলে খুব সমস‍্যা।সকালবেলায় মানুষ একটু হাঁটতেও বেরতে পারবে না যা দেখছি।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Elephant Attack: হাতির হানায় মৃত‍্যু মাদারিহাটের এক বৃদ্ধের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল