TRENDING:

Rain Alert: আকাশ ঢাকবে কালো মেঘে, বৃষ্টি বাংলার জেলায়-জেলায়, বঙ্গোপসাগরে তোলপাড়, রইল অ্যালার্ট

Last Updated:
Rain Alert: বৃষ্টির ভ্রূকুটি উত্তরের জেলাগুলিতে, জানুন আবহাওয়ার বড় আপডেট  সপ্তাহের শুরুতে বৃষ্টির চোখ রাঙানি উত্তরের জেলাগুলিতে।হটাৎ করেই আবহাওয়ার মেজাজ বদল লক্ষ্য করা যাচ্ছে।জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/6
আকাশ ঢাকবে কালো মেঘে, বৃষ্টি বাংলার জেলায়-জেলায়, বঙ্গোপসাগরে তোলপাড়, রইল অ্যালার্ট
বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপ আর এরই জেরে আজ ও কাল অর্থাৎ ৪৮ ঘণ্টা বঙ্গে দুর্যোগের সম্ভাবনা৷ ঝড় ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
advertisement
2/6
আলিপুরদুয়ার, অনন্যা দে: সপ্তাহের শুরুতে বৃষ্টির চোখ রাঙানি উত্তরের জেলাগুলিতে।হটাৎ করেই আবহাওয়ার মেজাজ বদল লক্ষ্য করা যাচ্ছে।জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
3/6
সোমবার থেকেই উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।শীতের আমেজ কিছুটা থাকলেও দিনের বেলা রোদের তেজ বাড়বে।
advertisement
4/6
বর্তমানে উত্তরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে।তবে সোমবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
advertisement
5/6
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হবে। এটির অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই নিম্নচাপ, আরও শক্তিশালী রূপ নেবে।
advertisement
6/6
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬. ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩. ৯ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৮ সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ৪ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Rain Alert: আকাশ ঢাকবে কালো মেঘে, বৃষ্টি বাংলার জেলায়-জেলায়, বঙ্গোপসাগরে তোলপাড়, রইল অ্যালার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল