এবারে স্কুলে ঢুকলেই মোবাইল এক স্থানে জমা দিয়ে দিতে হবে। স্কুলের সমস্ত কাজকর্ম চলবে ওয়াকিটকির মাধ্যমে। মোবাইল নিষিদ্ধ করে স্কুল পরিচালনার এই উদ্যোগ নিল ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।আলিপুরদুয়ার জেলার এই স্কুলেই প্রথম ব্যবহৃত হচ্ছে ওয়াকিটকি।



