TRENDING:

Alipurduar News: ছটপুজোর আগে সতর্ক রেল, তল্লাশি চালাতে ট্রেনে ট্রেনে স্নিফার কুকুর

Last Updated:

ছটপুজোর আগে কড়া ভূমিকায় উত্তর-পূর্ব রেল বিভাগ। ছটপুজোর উৎসবের আনন্দ যাতে ফিকে না পড়ে সেদিকে নজর রয়েছে রেলের।নেওয়া হচ্ছে বিশেষ ব‍্যবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ছটপুজোর আগে কড়া ভূমিকায় উত্তর-পূর্ব রেল বিভাগ। ছটপুজোর উৎসবের আনন্দ যাতে ফিকে না পড়ে সেদিকে নজর রয়েছে রেলের। নেওয়া হচ্ছে বিশেষ ব‍্যবস্থা।
তল্লাশি অভিযান 
তল্লাশি অভিযান 
advertisement

ছটপুজো উপলক্ষে যাত্রী সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। তাদের যাতে কোনও দুর্ঘটনার মুখে না পড়তে হয় সেদিকটি ত‍ৎপরতার সঙ্গে দেখছে ভারতীয় রেল। বিভিন্ন রেলস্টেশনে চলছে বিশেষ চেকিং অভিযান। এদিন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার জংশন ডিভিশনের হাসিমারা রেলস্টেশনে আরপিএফ ইনচার্জ সুদীপ্তা দাস গুপ্তের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালান হয়। এদিন বিশেষ করে স্টেশন চত্বর ও ট্রেনের ভেতরে চেকিং চলে। কেউ বাজি নিয়ে সফর করছেন কি না, তা দেখা হয়।

advertisement

এদিন সিকিম মহানন্দা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেনে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হয়। স্টেশন চত্বরে তল্লাশি চালানো হয় স্নিফার ডগ দিয়ে। তবে চেকিংয়ের সময় বাজি ও কোনও সন্দেহজনক জিনিস উদ্ধারের খবর মেলেনি। এই বিষয়ে হাসিমারা আরপিএফ ইনচার্জ সুদীপ্তা দাস গুপ্ত বলেন, “উৎসবের মরশুম চলছে। ছটপুজো চলে এসেছে। এই উৎসবের সময় যাত্রীরা তাদের আনন্দের জন্য বাজি এবং দাহ্য পদার্থ নিয়ে ভ্রমণ করতে পারেন। এই কারণে ট্রেন যাত্রার সময় বিস্ফোরণ ঘটলে যাত্রীদের ক্ষতি হতে পারে। সেজন্য আমরা ইতিমধ্যেই একটি চেকিং অভিযান চালালাম। মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হচ্ছে।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ছটপুজোর আগে সতর্ক রেল, তল্লাশি চালাতে ট্রেনে ট্রেনে স্নিফার কুকুর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল