প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি বাংলা জুড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে পৌঁছে গিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। পারদ লাফিয়ে লাফিয়ে নামছে উত্তরেও। দার্জিলিংয়ে চরম ঠান্ডা। দার্জিলিঙের তাপমাত্রা পৌঁছল ১ ৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকলে শীতল দিনের পরিস্থিতি হয়। কলকাতায় গতকাল, সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল



