East Medinipur News: গানের টানেই ঘর ছেড়েছিলেন এগরার অনন্ত, আজ তার ছাত্রছাত্রীরাই টেলিভিশনের মঞ্চ কাঁপাচ্ছে
- Reported by:Madan Maity
- Published by:Riya Das
Last Updated:
East Medinipur News: গানের টানে ঘর ছেড়েছিলেন অনন্ত মাইতি, আজ তাঁর ছাত্ররাই টেলিভিশন তারকা থেকে কলেজের গানের অধ্যাপিকা।
এগরা, মদন মাইতি: একদিন এই গানই তাঁকে ঘর ছাড়তে বাধ্য করেছিল। অভাব আর অনটনের সংসারে গান শেখা ছিল প্রায় অসম্ভব এক স্বপ্ন। তবুও সেই অসম্ভবকেই সম্ভব করার জেদ ছিল তাঁর মধ্যে। ছোটবেলায় কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়েছিলেন অজানা পথে। শুধু গানকে সঙ্গী করে। আজ সেই মানুষটির হাত ধরেই তৈরি হচ্ছে নতুন নতুন শিল্পী। কেউ টেলিভিশনের বড় মঞ্চ কাঁপাচ্ছে। আবার কেউ নিজে গানের অধ্যাপিকা।
পূর্ব মেদিনীপুর জেলার এগরার অনন্ত মাইতি। ছোটবেলা থেকেই যার জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে গান আর সংগ্রাম। সংগ্রামের সেই দিনগুলো সহজ ছিল না। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গান শেখার খরচ জোগাড় করাই ছিল বড় লড়াই। তবুও থেমে যাননি অনন্ত বাবু। একটার পর একটা মঞ্চে গান গেয়ে নিজের পরিচিতি তৈরি করেন। তার কণ্ঠের মাধুর্য মুগ্ধ করত শ্রোতাদের। ধীরে ধীরে গানের জগতে নিজের জায়গা করে নেন তিনি। জীবনের কঠিন সময়ে গানই ছিল তার শক্তি। গানই তাকে বাঁচার রসদ জুগিয়েছে। সেই সময় থেকেই মনে মনে ঠিক করেছিলেন, ভবিষ্যতে তিনি নিজেও ছাত্রছাত্রী তৈরি করবেন।
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
পরবর্তীতে নিজের বাড়িতেই গড়ে তোলেন একটি গানের স্কুল। ছোট্ট উদ্যোগ থেকেই শুরু হয়েছিল এই যাত্রা। আজ সেই স্কুলে রয়েছে ১৫০-র বেশি ছাত্রছাত্রী। কেউ কেউ আজ বাংলা টেলিভিশনের জনপ্রিয় মঞ্চ কাঁপাচ্ছে। আবার কেউ প্রতিষ্ঠিত গানের অধ্যাপিকা। অনন্ত বাবুর কাছে গান শেখা মানে শুধু সুর বা তাল নয়। তিনি ছাত্রছাত্রীদের শেখান জীবনের লড়াইও। নিজের অভিজ্ঞতা থেকেই শেখান কীভাবে প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন আঁকড়ে ধরতে হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ শুরু…! শনির ঘরে ৫ বড় গ্রহের মহামিলন, ভাগ্যবান ৬ রাশির সোনায় সোহাগা, চাকরিতে পদোন্নতি, বিপুল টাকার ফোয়ারা
বয়সের ভার এখন ধীরে ধীরে তাকে দমিয়ে দিতে চাইছে। তবুও গানের প্রতি তার ভালোবাসা আজও অটুট। যে ভালবাসায় একদিন ঘর ছেড়েছিলেন, তা সহজে হার মানে না। আজ তাকিয়ে দেখলে বিস্মিত হতে হয়। যিনি গানের জন্য ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন, তার ছাত্রছাত্রীরাই আজ প্রতিষ্ঠিত। অনন্ত বাবুর এই জীবন সংগ্রাম প্রমাণ করে, ইচ্ছে শক্তি আর সঠিক লক্ষ্য থাকলে সাফল্য একদিন আসবেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 6:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: গানের টানেই ঘর ছেড়েছিলেন এগরার অনন্ত, আজ তার ছাত্রছাত্রীরাই টেলিভিশনের মঞ্চ কাঁপাচ্ছে








