advertisement

IND vs SA: ভারতের সামনে ৩ বড় বিপদ! সামলাতে না পারলেই খেলা শেষ! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs SA T20 World Cup 2026: দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন এমন ৩ প্লেয়ার যারা ভারতের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারেন। তাদের ঠিকঠাক সামলাতে পারলেই খেলা শেষ।

News18
News18
টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার-৮ পর্বে ২২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে দুই দলই শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে। ফলে ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। আত্মবিশ্বাসে ভরপুর দুই শক্তিশালী দলের এই লড়াই সেমিফাইনালের দৌড়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন এমন ৩ প্লেয়ার যারা ভারতের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারেন। তাদের ঠিকঠাক সামলাতে পারলেই খেলা শেষ।
এইডেন মার্করাম:
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। চার ইনিংসে ১৭৮ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় শীর্ষের দিকেই রয়েছেন। কানাডার বিরুদ্ধে ৫৯ ও নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৬ রানের ইনিংস তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। তাই ভারতীয় বোলারদের জন্য শুরু থেকেই বড় চ্যালেঞ্জ হতে পারেন তিনি।
রায়ান রিকেলটন:
দলের তিন নম্বর ব্যাটার রায়ান রিকেলটন-ও দারুণ ছন্দে আছেন। চার ম্যাচে ১৪৫ রান করার পাশাপাশি একটি অর্ধশতকও রয়েছে তাঁর ঝুলিতে। যেকোনো কন্ডিশনে দ্রুত বল বুঝে রান তোলার দক্ষতা তাঁকে বিপজ্জনক করে তোলে। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ৬১ রানের ইনিংস দেখিয়েছে যে চাপের মুহূর্তেও তিনি দলের ভরসা হতে পারেন।
advertisement
advertisement
মার্কো জানসেন:
অলরাউন্ডার মার্কো জানসেন দক্ষিণ আফ্রিকার বড় অস্ত্র। তিনি ব্যাট-বল দুই বিভাগেই ম্যাচের মোড় ঘোরাতে পারেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে ইতিমধ্যে ৭ উইকেট শিকার করেছেন। ফলে সূর্যকুমার যাদব-এর নেতৃত্বাধীন ভারতের জন্য ইয়ানসেন বড় বাধা হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ভারতের সামনে ৩ বড় বিপদ! সামলাতে না পারলেই খেলা শেষ! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement