Accident: দ্রুতগতির বাইকের স্টান্টবাজি, উল্টো দিক থেকে আসা লরির তলায় ঢুকে পড়ল বাইক
- Reported by:Sujit Bhowmik
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Accident: সিনেমা স্টাইলে স্টান্টবাজি দেখাতে গিয়ে চলন্ত বাইক-সহ লরির তলায় ঢুকলো কলকাতার যুবক। দিঘা নন্দকুমার জাতীয় সড়কে পরপর দুটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে আসা লরির তলায় ঢুকে পড়ে দ্রুতগতির বাইকটি।
দিঘাঃ সিনেমা স্টাইলে স্টান্টবাজি দেখাতে গিয়ে চলন্ত বাইক-সহ লরির তলায় ঢুকলো কলকাতার যুবক। দিঘা নন্দকুমার জাতীয় সড়কে পরপর দুটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে আসা লরির তলায় ঢুকে পড়ে দ্রুতগতির বাইকটি।
আরও পড়ুনঃ ব্যাগ হারিয়ে কান্নায় ভেঙে পড়া পরীক্ষার্থীর পাশে পুলিশ, নাটকীয়ভাবে উদ্ধার এডমিট কার্ড
লরি চালকের তৎপরতা এবং ভাগ্য জোরে বেঁচেও যায় বাইকে থাকা দুই যুবক। বরাত জোরে বাঁচলো বাইক চালক-সহ আরোহী। দিঘা নন্দকুমার জাতীয় সড়কের নাজিরবাজারে দুই বন্ধু বাইকে চেপে দ্রুত গতিতে কলকাতা ফিরছিল। দুটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়।
advertisement
advertisement
লরি চালকের তৎপরতায় বাইক আরোহীরা প্রাণে বেঁচে যায়। প্রত্যক্ষদর্শীরা লরির তলা থেকে দুজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। জানা গেছে, দুজনের বাড়ি কলকাতার সোদপুরে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভূপতিনগর থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 7:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: দ্রুতগতির বাইকের স্টান্টবাজি, উল্টো দিক থেকে আসা লরির তলায় ঢুকে পড়ল বাইক











