advertisement

Bangla News: ব্যাগ হারিয়ে কান্নায় ভেঙে পড়া পরীক্ষার্থীর পাশে পুলিশ, নাটকীয়ভাবে উদ্ধার এডমিট কার্ড

Last Updated:

Bangla News: বাসে ব্যাগ বিভ্রাটের শিকার পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন পুলিশ আধিকারিক। মাঝ রাস্তায় নেমে কান্নাকাটি করা কলেজ ছাত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর হারানো এডমিট কার্ড নাটকীয় ভাবে খুঁজে এনে দিলেন পুলিশ অফিসার।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সুজিত ভৌমিক/সন্দীপ গুড়িয়া: বাসে ব্যাগ বিভ্রাটের শিকার পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন পুলিশ আধিকারিক। মাঝ রাস্তায় নেমে কান্নাকাটি করা কলেজ ছাত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর হারানো এডমিট কার্ড নাটকীয় ভাবে খুঁজে এনে দিলেন পুলিশ অফিসার। হাতে এডমিট কার্ড তুলে দিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও দেন তিনি। সেই পুলিশ অফিসারের তৎপরতায় শেষমেশ বিপাকে পড়া কলেজ ছাত্রী দিতে পারলেন তাঁর অনার্সের পরীক্ষাও!
আরও পড়ুনঃ ‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই, তবে আরও বেশি আসনে জিতব’, বাংলায় এসআইআর প্রভাব প্রসঙ্গে আরও শক্তি নিয়ে লড়াইয়ের বার্তা মমতার
মাধ্যমিক পরীক্ষার মধ্যেই চলছে কলেজের পরীক্ষাও। আর সেই পরীক্ষা দিতে গিয়ে মহা বিপাকে পড়ে যান এক পরীক্ষার্থী। সেই কলেজ ছাত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর সমস্যা মিটিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ওই পুলিশ অফিসার। মহিষাদলের ট্রাফিক পুলিশ অফিসারের তৎপরতায় শেষমেশ পরীক্ষাও দিতে পারলেন ওই ছাত্রী।
advertisement
তমলুক কলেজের ওই ছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছিলেন হলদিয়ার চৈতন্যপুরের রামপুর কলেজে।তমলুক রাধাবল্লভপুরে বাসে উঠে কোয়েল দাস নামের ওই ছাত্রী মহিষাদলে এসে দেখে তাঁর অ্যাডমিট কার্ড সহ পুরো ব্যাগটিই নেই। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে রাস্তায় থাকা মহিষাদল থানার ট্রাফিক ইনচার্জ রানা ব্যানার্জিকে সে জানায়।
advertisement
রানা ব্যানার্জির তৎপরতায় বাসের নম্বর ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করে সিভিক পাঠিয়ে সময়মত ব্যাগ উদ্ধার করে ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রেও পৌছে দেন তিনি। পুলিশের এই ভুমিকায় খুশি সাধারন মানুষ থেকে ছাত্রীর গোটা পরিবার। এডুকেশন অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী কোয়েল কৃতজ্ঞতা জানান। অন্যদিকে বিষয়টিকে নিজের কর্তব্য বলে জানান ওই পুলিশ অফিসার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: ব্যাগ হারিয়ে কান্নায় ভেঙে পড়া পরীক্ষার্থীর পাশে পুলিশ, নাটকীয়ভাবে উদ্ধার এডমিট কার্ড
Next Article
advertisement
Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
  • সোলার শক্তিতেই চলছে এসি-ফ্রিজ-গিজার

  • বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য

  • ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement