এরকম হাড়কাঁপানো ঠান্ডা অনেক বছর দেখেনি কলকাতা তথা পশ্চিমবঙ্গ। কিন্তু সহজে স্বস্তি মিলছে না! এবার বাংলায় শীতের দাপট দীর্ঘস্থায়ী হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো ঠান্ডায় কাঁপছে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে আগামী সপ্তাহে পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক এই বছর শহরে শীতকাল দীর্ঘস্থায়ী হওয়ার চার কারণ।



