advertisement

WB Assembly Election 2026: দাউদাউ করে আগুন, দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর হোটেলের পাশের রেস্তোরাঁয় হুলস্থুল কাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

Last Updated:
WB Assembly Election 2026: দুর্গাপুরে সিটি সেন্টারে জনপ্রিয় একটি শপিং মলের সামনে রেস্তোরাঁয় আগুন। রান্না ঘরের চিমনিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। সূত্রের খবর, রেস্তোরাটি দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তের হোটেল সংলগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে।
1/4
দুর্গাপুরে সিটি সেন্টারে জনপ্রিয় একটি শপিং মলের সামনে রেস্তোরাঁয় আগুন। রান্না ঘরের চিমনিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। দমকলের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের জেরে ব্যস্ত রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

2/4
জানা গিয়েছে, দুর্গাপুর শহরের সিটি সেন্টার এলাকায় একটি অভিজাত রেস্তোরাঁর কিচেনের চিমনি থেকে হঠাৎ ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করে। যার ফলে মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সূত্রের খবর, রেস্তোরাটি দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তের হোটেলের গায়ে অবস্থিত।

3/4
স্থানীয় বাসিন্দারা বিষয়টি নজরে আসতেই ছুটোছুটি শুরু করে দেন। দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

4/4
রেস্তোরাঁটির সামনেই রয়েছে দুর্গাপুরের সবচেয়ে জনপ্রিয় শপিং মল। এছাড়াও ওই এলাকার আশাপাশে রয়েছে একাধিক ছোট-বড় অফিস। ফলে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামনের রাস্তায় যানজটেরও সৃষ্টি হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।