advertisement

IMD Weather Alert: শীতের ছুটি, ঘনাচ্ছে নিম্নচাপ...? বসন্তের শুরুতেই এবারে নামবে বৃষ্টি? জানিয়ে দিল আলিপুর

Last Updated:
IMD Weather Alert: দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। শীতের শেষে ফাল্গুনের শুরুতেই নিম্ন চাপের সম্ভাবনা। তবে কি বসন্তেই বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট...
1/6
*বাংলা ক্যালেন্ডারের পাতায় ফাল্গুনের শুরু। ফাল্গুন মানেই বসন্তকাল। কার্যত এদিন থেকেই শীত বিদায়ের কথা জানাল হাওয়া অফিস। শনিবার থেকেই বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তবে সিট বিদায়ের পাশাপাশি হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় নিম্নচাপের সম্ভাবনা তৈরি হবে। (ছবি ও তথ্য: সৈকত শী)
*বাংলা ক্যালেন্ডারের পাতায় ফাল্গুনের শুরু। ফাল্গুন মানেই বসন্তকাল। কার্যত এদিন থেকেই শীত বিদায়ের কথা জানাল হাওয়া অফিস। শনিবার থেকেই বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তবে সিট বিদায়ের পাশাপাশি হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় নিম্নচাপের সম্ভাবনা তৈরি হবে।
advertisement
2/6
*আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে ক্রমশ ম্লান হচ্ছে শীতের আমেজ। ধীরে ধীরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রার পারদ। শনিবার ১৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা।

3/6
*আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ অন্যান্য জেলায় শীতের আমেজ উধাও। বাড়ছে দিনের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করবে।

4/6
*হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, শীত বিদায়ের বসন্তের আগমনে দখিনা বাতাস কমাস উষ্ণ হবে। পাশাপাশি বসন্তে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি থেকে ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তার প্রভাব কতটা বাংলায় পড়বে সে বিষয়ে কোনও পূর্বাভাস নেই।

5/6
*নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও, হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়। পশ্চিমবঙ্গে আগামী সাতদিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে। ফাল্গুনের শুরু থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় গরমের পূর্বাভাস। পাশাপাশি রাতের দিকে তাপমাত্রার পারদ সামান্য নামবে।

6/6
*দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দিঘার এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রির বেশি। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, আগামী কয়েক দিন দিঘার তাপমাত্রা আরও বাড়বে। দিঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা-সহ সর্বত্রই তাপমাত্রা বাড়ছে।