advertisement

পরীক্ষা দিয়ে এসে এ কী করলেন মেধাবী ছাত্রী! মা বাড়ি ফিরে দেখলেন সব শেষ, মর্মান্তিক পরিণতির কারণে ধোঁয়াশা

Last Updated:

পরীক্ষার পর বাড়ি ফিরে যান ওই ছাত্রী। সেই সময় বাড়িতে কেউ ছিল না। মা রিঙ্কু সরকার বিএলও। তিনি এস আই আরের কাজে বিডিও অফিসে ছিলেন। বাবা বাইরের কাজ থেকে ফিরে এসে দেখে মেয়েকে নিজের ঘরে ওড়নাতে ফাঁস দিয়ে ঝুলতে দেখেন।

পূর্ব বর্ধমান: ট্রেনের টিকিট না থাকার ঝক্কি সামলেও সঠিক সময়েই কলেজে পৌঁছেছিল বর্ধমান ওমেন্স কলেজের ছাত্রী জয়শ্রী সরকার। সেখানে তিনি পরীক্ষাও দেন। তারপরও কেন বাড়ি ফিরে আত্মহত্যা করলেন এই মেধাবী ছাত্রী? চরম পরিণতি বেছে নেওয়ার পেছনে কোন কারণ রয়েছে তা জানতে কৌতূহলী সকলেই। আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে ওই ছাত্রীর মৃতদেহের ময়না তদন্ত হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
সঙ্গে টিকিট না থাকায় শুক্রবার ট্রেন টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়েন ওই কলেজ ছাত্রী। পরীক্ষার তাড়াহুড়োয় ট্রেন ধরতে গিয়ে টিকিট কাটা হয়নি বলে তিনি টিকিট পরীক্ষককে জানান। টিকিট পরীক্ষক সামান্য টাকা ফাইন করে তাঁকে ছেড়ে দেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
এরপর তিনি পরীক্ষা শুরুর আগেই কলেজে প্রবেশ করেন। পরীক্ষাও দেন। তারপর বাড়ি ফিরে তিনি গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরের ঘটনা। মৃত ছাত্রীর নাম জয়শ্রী সরকার। তিনি বর্ধমান ওমেন্স কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
advertisement
advertisement
শুক্রবার বিকালে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। মৃতের নাম জয়শ্রী সরকার। বয়স আনুমানিক ২০ বছর। বাবার নাম জয়দেব সরকার। বাড়ি রসুলপুর মাঠ পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়শ্রী বর্ধমান ওমেন্স কলেজের দ্বিতীয় বর্ষ ইতিহাস অনার্স এর ছাত্রী ছিলেন। শুক্রবার কলেজে পরীক্ষা ছিল। সকালে তিনি পরীক্ষা দেওয়ার জন্য রসুলপুর থেকে ট্রেনে চেপে বর্ধমান যান। ট্রেন থেকে নামতেই প্লাটফর্মে টিকিট পরীক্ষককে টিকিট তাঁকে আটক করে। ফাইন দিয়ে ছাড়া পান তিনি।
advertisement
পরীক্ষার পর বাড়ি ফিরে যান ওই ছাত্রী। সেই সময় বাড়িতে কেউ ছিল না। মা রিঙ্কু সরকার বিএলও। তিনি এস আই আরের কাজে বিডিও অফিসে ছিলেন। বাবা বাইরের কাজ থেকে ফিরে এসে দেখে মেয়েকে নিজের ঘরে ওড়নাতে ফাঁস দিয়ে ঝুলতে দেখেন।
advertisement
এরপর তিনি চিৎকার করে উঠলে আশপাশের বাসিন্দারা এসে উপস্থিত হন। মেমারি থানায় বিষয়টি জানানো হয়। মেমারি থানার পুলিশ এসে ওই ছাত্রীর সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
পরীক্ষা দিয়ে এসে এ কী করলেন মেধাবী ছাত্রী! মা বাড়ি ফিরে দেখলেন সব শেষ, মর্মান্তিক পরিণতির কারণে ধোঁয়াশা
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement