Maha Shivratri 2026: মাটির তলায় লুকিয়ে ইতিহাস! বর্ধমানের আলমগঞ্জে বিরাজ করছেন বিশালাকায় ‘মোটা শিব’, জানুন মাহাত্ম্য
- Reported by:Sayani Sarkar
- Published by:Shubhagata Dey
Last Updated:
Maha Shivratri 2026: মন্দিরের ঠিক পিছনেই রয়েছে পাড় বাঁধানো পুকুর, যা দুধপুকুর নামেই পরিচিত। শিবলিঙ্গটি প্রায় ১৬০০ থেকে ১৭০০ বছরের পুরনো বলে মনে করা হয়।
advertisement
*বর্ধমানের আলমগঞ্জে অবস্থিত বর্ধমানেশ্বর। রাজ্যের অন্যতম শিবমন্দির গুলির মধ্যে এটি একটি। শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। শিবলিঙ্গটি এতটাই আকারে বিশাল যে দুহাত দিয়েও জড়িয়ে ধরা সম্ভব নয়। গৌরীপট্টের পরিধি প্রায় ১৮ ফুট। শিবলিঙ্গের এই বিশাল আকারের কারণে এই শিব ‘মোটা শিব’ বা ‘বুড়ো শিব’ নামেও পরিচিত।
advertisement
advertisement
advertisement
*অনেকের মতে, এই শিবলিঙ্গটি কনিষ্কের সময়ের। স্বয়ং কনিষ্ক পুজো করতেন এই শিবলিঙ্গে, পরে বন্যায় ভেসে চলে আসে এই শিবলিঙ্গ, যদিও তার কোনও প্রামাণ্য নীতি নেই। আবার এত বড় শিবলিঙ্গ ভেসে আসা নিয়ে রয়েছে মত পার্থক্য। তবে কনিষ্কের শিব ভক্তির বর্ণনায় যে ধরনের শিবলিঙ্গের উল্লেখ আছে তার সঙ্গে মিল রয়েছে।
advertisement
advertisement
advertisement









