advertisement

Calcutta High Court: নবান্নের দিকে থাকবে না জানলা, ছাদের উপরে তুলতে হবে পাঁচিল! শর্ত খারিজ করে বাড়ি তৈরির অনুমতি দিল হাইকোর্ট

Last Updated:

নির্দেশ দিতে গিয়ে বিচারপতি গৌরাঙ্গ কান্তে জানিয়েছেন, ১২ সপ্তাহের মধ্যে হাওড়া পুরসভাকে বাড়ি তৈরির অনুমতি দিতে হবে৷

নবান্নের কাছে বাড়ি তৈরির অনুমতি দিল হাইকোর্ট৷
নবান্নের কাছে বাড়ি তৈরির অনুমতি দিল হাইকোর্ট৷
নবান্নের পাশে বাড়ি তৈরির অনুমতি দিতে বাড়ির মালিককে ১৭ দফা শর্ত দিয়েছিল হাওড়া পুরসভা৷ তার মধ্যে অন্যতম শর্ত ছিল নবান্নের দিকে মুখ করে কোনও জানলা অথবা বারান্দা রাখা যাবে না৷ নবান্ন যাতে দেখা না যায় তা নিশ্চিত করতে ছাদের উপরেও ১০ মিটার উঁচু পাচিল তুলতে হবে৷
শেষ পর্যন্ত অবশ্য হাওড়া পুরসভার দেওয়া তিনটি শর্ত খারিজ করে দেওয়ার পাশাপাশি ওই বাড়ি তৈরির অনুমতি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ এই নির্দেশ দেয়৷
নবান্ন থেকে ১০০ মিটার দূরে হাওড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে ৫ তলা ওই বাড়িটি তৈরির পরিকল্পনা করেছিলেন জমির মালিক৷ বছর সাতেক আগে হাওড়া পুরসভায় প্রস্তাবিত বাড়িটির নকশা অনুমোদনের জন্য জমা দেওয়া হয়৷
advertisement
advertisement
এর পরই হাওড়া পুরসভার পক্ষ থেকে আবেদনকারী ওই ব্যক্তিকে কলকাতা পুলিশের তৈরি ১৭ দফা ওই শর্ত ধরানো হয়৷ নবান্ন যেহেতু রাজ্যের প্রধান সচিবালয় এবং হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, তাপ উপর সেখানে মুখ্যমন্ত্রীও দফতর রয়েছে, তাই নতুন বাড়ির ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা, জারি করে রেখেছে কলকাতা পুলিশ৷ নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে পুলিশের ওই নির্দেশিকাতে দেওয়া শর্তগুলি মানতে হয় আবেদনকারীকে৷
advertisement
এ ক্ষেত্রে অবশ্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুরসভার দেওয়া বেশ কয়েকটি শর্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন জমির মালিক৷ নবান্নের দিকে জানলা, বারান্দা না রাখতে দেওয়া, ছাদের উপরে দশ মিটার উচ্চতার পাঁচিল তোলার শর্ত নিয়ে প্রশ্ন তোলা হয়৷ আবাসিক বাড়িতে এই ধরনের শর্ত মানা সম্ভব নয় বলেই যুক্তি দেন মামলাকারীর আইনজীবী৷
advertisement
এ দিন মামলার রায় দিতে গিয়ে এই জোড়া শর্তই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি, পুলিশের দেওয়া আরও একটি শর্তের মধ্যে ছিল, ওই বহুতলে যাঁরা ভাড়া নেবেন অথবা ফ্ল্যাট কিনবেন, তাঁদের ক্রাইম ইনসিডেন্ট ভেরিফিকেশন করাতে হবে৷ এই শর্তটিও খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: নবান্নের দিকে থাকবে না জানলা, ছাদের উপরে তুলতে হবে পাঁচিল! শর্ত খারিজ করে বাড়ি তৈরির অনুমতি দিল হাইকোর্ট
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement