Spoken English: ঝরঝরিয়ে ইংরেজি বলায় পিছিয়ে থাকবে না কেউ! পথ চলা শুরু হল বিনামূল্যে স্পোকেন ইংলিশ স্কুল ‘উড়ানের’
- Reported by:Saradindu Ghosh
- Published by:Ankita Tripathi
Last Updated:
রায়নার বিধায়ক শম্পা ধাড়া-র উদ্যোগে ‘উড়ান’ নামে একটি স্পোকেন ইংলিশ ক্লাসের শুভ সূচনা হল আজ শনিবার।
ইংরেজিতে কথা বলায় আর পিছিয়ে থাকবে না এ রাজ্যের শহর থেকে দূরবর্তী এলাকার মহিলারাও। শুরু হল নারী ক্ষমতায়নে নতুন উদ্যোগ। পূর্ব বর্ধমানের রায়নায় পথ চলা শুরু করলো ‘উড়ান’ স্পোকেন ইংলিশ ক্লাস। কারা সুযোগ পাবে এখানে?
উদ্যোক্তারা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নারীশিক্ষা ও নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। বাল্যবিবাহ রোধ, কন্যাশ্রী ও রূপশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে মহিলাদের শিক্ষা ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে রাজ্য সরকার। এই ধারাবাহিকতায় এবার রায়না বিধানসভায় মহিলাদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও এগিয়ে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রায়নার বিধায়ক শম্পা ধাড়া-র উদ্যোগে ‘উড়ান’ নামে একটি স্পোকেন ইংলিশ ক্লাসের শুভ সূচনা হল আজ শনিবার।
advertisement
advertisement
এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে শুধুমাত্র রায়না বিধানসভার ছাত্রীদের জন্য অংশগ্রহণের সুযোগ থাকছে। প্রতি শনিবার ও রবিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামসুন্দর আদর্শ বালিকা বিদ্যালয়ে এই ক্লাস অনুষ্ঠিত হবে। আপাতত দু’জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পাঠদান শুরু হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কোর্সে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রশিক্ষণ পরিষেবাও বিনামূল্যে প্রদান করা হবে।
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। রায়না এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন্দ্রনাথ সাঁই, খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক চন্দন, যুব সভাপতি কল্লোল মণ্ডল-সহ অন্যান্যরা অনুষ্ঠানে যোগ দেন। সকল অতিথিকে বরণ করে নেন বিধায়ক শম্পা ধাড়া।
advertisement
এই ‘উড়ান’ কর্মসূচির মাধ্যমে রায়নার ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে শিক্ষা ও কর্মজীবনে তারা আরও সফল হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা। রায়নার বিধায়ক শম্পা ধারা বলেন, প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় যাতে এখানকার মেয়েরা পিছিয়ে না থাকে, তাঁরা যাতে ইংরেজি বলার ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকে তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। ইংরেজি জানা সত্ত্বেও অনেকের মধ্যে বলার ক্ষেত্রে জড়তা থাকে। তা দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2026 10:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Spoken English: ঝরঝরিয়ে ইংরেজি বলায় পিছিয়ে থাকবে না কেউ! পথ চলা শুরু হল বিনামূল্যে স্পোকেন ইংলিশ স্কুল ‘উড়ানের’










