advertisement

ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের নোটিশ দিতে গিয়ে ফ্যাসাদে পাত্র-পাত্রী! স্কুটারে রাখা রিভলবার, কেন? কারণ শুনলে চমকে যাবেন

Last Updated:

এ প্রসঙ্গে যুগলের দাবি,তাদের বিপদে ফেলতে কেউ আগ্নেয়াস্ত্র স্কুটারে রেখে দিয়েছে। তারা এসবের কিছুই জানেন না৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের নোটিশ দিতে গিয়ে ফ্যাসাদে পাত্র-পাত্রী! স্কুটারে রাখা রিভলবার, কেন? কারণ শুনলে চমকে যাবেন  Image -AI
ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের নোটিশ দিতে গিয়ে ফ্যাসাদে পাত্র-পাত্রী! স্কুটারে রাখা রিভলবার, কেন? কারণ শুনলে চমকে যাবেন Image -AI
পূর্ব বর্ধমান: ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের নোটিশ দিতে গিয়ে বড় ফ্যাসাদে যুগল৷ সূত্রের খবর, তাদের স্কুটারে তল্লাশি চালিয়ে একটি রিভলভার পায় পুলিশ৷ যুবকের বাড়ি বাঁকুড়া জেলায়। যদিও পাত্রী বর্ধমান শহরের বাসিন্দা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷ বিয়ের নোটিশ দিতে গিয়ে সঙ্গে কেন ছিল রিভলভার?
এ প্রসঙ্গে যুগলের দাবি,তাদের বিপদে ফেলতে কেউ আগ্নেয়াস্ত্র স্কুটারে রেখে দিয়েছে। তারা এসবের
কিছুই জানেন না৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু ঘটনার আসল কারণ সম্বন্ধে এখনও বিশেষ কিছুই জানা যায় নি৷
advertisement
advertisement
প্রসঙ্গত, এ দিন বর্ধমান শহরে অন্য একটি মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ট্রেনের টিকিট না থাকার ঝক্কি সামলেও সঠিক সময়েই কলেজে পৌঁছেছিলেন বর্ধমান ওমেন্স কলেজের ছাত্রী জয়শ্রী সরকার। সেখানে তিনি পরীক্ষাও দেন। তারপরও কেন বাড়ি ফিরে আত্মহত্যা করলেন এই মেধাবী ছাত্রী? চরম পরিণতি বেছে নেওয়ার পেছনে কোন কারণ রয়েছে তা জানতে কৌতূহলী সকলেই। আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে ওই ছাত্রীর মৃতদেহের ময়না তদন্ত হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
advertisement
সঙ্গে টিকিট না থাকায় শুক্রবার ট্রেন টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়েন ওই কলেজ ছাত্রী। পরীক্ষার তাড়াহুড়োয় ট্রেন ধরতে গিয়ে টিকিট কাটা হয়নি বলে তিনি টিকিট পরীক্ষককে জানান। টিকিট পরীক্ষক সামান্য টাকা ফাইন করে তাঁকে ছেড়ে দেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
advertisement
এরপর তিনি পরীক্ষা শুরুর আগেই কলেজে প্রবেশ করেন। পরীক্ষাও দেন। তারপর বাড়ি ফিরে তিনি গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরের ঘটনা। মৃত ছাত্রীর নাম জয়শ্রী সরকার। তিনি বর্ধমান ওমেন্স কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের নোটিশ দিতে গিয়ে ফ্যাসাদে পাত্র-পাত্রী! স্কুটারে রাখা রিভলবার, কেন? কারণ শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement