advertisement

Team India : পাকিস্তান ম্যাচের আগে এবার ভারতীয় ক্রিকেটারদের আবদার! ‘না’ বলে দিল বিসিসিআই, আবার নতুন নাটক শুরু বিশ্বকাপে

Last Updated:
Team India : একবার পাকিস্তানের নাটক। এবার ভারতীয় ক্রিকেটারদের আবদার। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে একের পর এক ব্যাপার হয়ে চলেছে। প্রথমে খেলব না বললেও পাকিস্তান শেষমেশ ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে বলে জানিয়েছে।
1/6
একবার পাকিস্তানের নাটক। এবার ভারতীয় ক্রিকেটারদের আবদার। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে একের পর এক ব্যাপার হয়ে চলেছে। প্রথমে খেলব না বললেও পাকিস্তান শেষমেশ ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে বলে জানিয়েছে। তবে এবার ভারতীয় ক্রিকেটারদের নতুন আবদার।

2/6
বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের পরই নাকি ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার বোর্ডের কাছে আবদার করেন, এবার তাঁদের স্ত্রী ও বান্ধবীদের থাকতে দিতে হবে। কিন্তু বিসিসিআই নাকি সেই আবদারে সরাসরি না বলে দিয়েছে।

3/6
জানা গিয়েছে,টিম ইন্ডিয়ার কয়েকজন ক্রিকেটার এমন আবদার করেছিলেন টিম ম্যানেজমেন্টের কাছে। এর পর টিম ম্যানেজমেন্ট সেই আবদারের কথা জানায় বোর্ডকে। তবে বিসিসিআই সেই আবদার মেনে নেয়নি।

4/6
উল্লেখ্য়, বোর্ডের নিয়ম, কোনও সফর যদি ৪৫ দিন বা তার বেশি হয়, তবেই ভারতীয় ক্রিকেটাররা তাদের পরিবারের সঙ্গে সর্বোচ্চ দু’সপ্তাহ থাকার অনুমতি পেতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩০ দিনের। ফলে বোর্ড এবার অনুমতি দেয়নি।

5/6
রবিবার শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের বিরদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। বিশ্বকাপে যে কোনও দিক থেকে পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে ভারতীয় দল।

6/6
বোর্ড অবশ্য ভারতীয় দলের ক্রিকেটারদের জানিয়েছে, তারা চাইলে বান্ধবী বা স্ত্রীর সঙ্গে বিশ্বকাপের মাঝে আলাদা কিছুক্ষণ থাকার ব্যবস্থা করে নিতে পারেন। তবে বোর্ড এক্ষেত্রে কোনও ব্যবস্থা করবে না বলে জানিয়েছে।