NH12 Traffic Alert: উত্তরবঙ্গ যাচ্ছেন? শনিবার রাত ১২টা থেকে বন্ধ ১২ নম্বর জাতীয় সড়ক! মাঝরাস্তায় আটকে পড়ার আগেই দেখে নিন বিকল্প রুট
- Reported by:Koushik Adhikary
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শনিবার রাতে উত্তরবঙ্গ যাতায়াতকারীদের জন্য বড় আপডেট! মুর্শিদাবাদের ভাবতা রেলগেটে মেরামতের জন্য ১২ নম্বর জাতীয় সড়কে রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
advertisement
মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ মার্চ রাত ১২টা থেকে রবিবার ভোর ৪টা পর্যন্ত বেলডাঙা থানা এলাকায় জাতীয় সড়ক ১২-তে যান চলাচল বন্ধ থাকবে। মুর্শিদাবাদ জেলার ভাবতা রেলগেটে রেললাইনের মেরামতির কাজ চলবে। সেই কারণেই এই সময়ের মধ্যে ওই অংশে কোনও গাড়ি চলতে দেওয়া হবে না। ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী সড়কপথের যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
advertisement








