Dhurandhar 2 Trailer: রহমান ডাকাইতের মৃত্যুর পর করাচির ভাগ্য কে নির্ধারণ করবে? 'ধুরন্ধর ২'-এর ট্রেলারে প্রতিশোধের মারকাটারি হুঁশিয়ারি রণবীরের
- Published by:Riya Das
Last Updated:
Dhurandhar 2 Trailer: ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই এক ঝলকেই হুশিয়ারি দিয়েছিল হামজা আলি ওরফে রণবীর সিং৷ ৭ মার্চ,২০২৬৷ ঠিক সকাল ১১:০১ সামনে এসেছে 'ধুরন্ধর ২'-এর নতুন ট্রেলার সামনে আসতেই তা যেন প্রমাণ করে দিলেন৷
মুম্বই: অপেক্ষার অবসান৷ সম্প্রতি মুক্তি পেল অ্যাকশন ছবি ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার৷ ধুরন্ধর-এর ঢেউ স্পষ্টতই খুব শীঘ্রই থামবে না। প্রথম ছবিটি ২০২৫ সালের অন্যতম বৃহত্তম অ্যাকশন ব্লকবাস্টার হওয়ার পর, ভক্তরা এই আকর্ষণীয় গুপ্তচর কাহিনীর পরবর্তী কী ঘটে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। উত্তেজনা এক চরম উচ্চতায় পৌঁছেছে। ধুরন্ধর-২-এর ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে৷
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই এক ঝলকেই হুশিয়ারি দিয়েছিল হামজা আলি ওরফে রণবীর সিং৷ ৭ মার্চ,২০২৬৷ ঠিক সকাল ১১:০১ সামনে এসেছে ‘ধুরন্ধর ২’-এর নতুন ট্রেলার সামনে আসতেই তা যেন প্রমাণ করে দিলেন৷ প্রথমবার মতোই মারকাটারি অ্যাকশন, শক্তিশালী ভিজ্যুয়াল, বিস্ফোরক সংলাপ, সিকোয়েন্স-সহ, ধুরন্ধরের সিক্যুয়েলটি ফের যে রেকর্ড গড়তে চলেছে পরিচালক আদিত্য ধর, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷
advertisement
advertisement
advertisement
২০২৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায়’ধুরন্ধর’৷ খুব কম সময়ের মধ্যেই বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলির মধ্যে একটি হয়ে ওঠে। হাজার কোটির গণ্ডি পেরিয়ে বলিউডের একাধিক রেকর্ডও ভেঙে দিয়েছেন রণবীর সিং৷ আদিত্য ধর পরিচালিত এবং সহ-প্রযোজিত এই স্পাই-অ্যাকশন থ্রিলারটি ভূ-রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং আবেগঘন গল্প বলার এক মনোমুগ্ধকর সিনেমাটিক যাত্রায় মিশে গেছে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে এটি নির্মিত দীর্ঘতম ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি এটি৷
advertisement
আরও পড়ুন-রাহু-বুধ-শুক্রের মেগা খেলা শুরু…! ৩ বড় গ্রহের সংযোগে ৪ রাশির জীবন ছারখার, আর্থিক সঙ্কট-বিপদ পিছু ছাড়বে না
এবার সিক্যুয়েলেও বিরাট চমক দিলেন হামজা৷ ট্রেলারেই যা আভাস দিলেন, তা যেন উত্তেজনাকে দ্বিগুণ বাড়িয়ে দিল৷ রহমান ডাকাইতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি শহরের সিংহাসনে কার দখলে থাকবে? কে-ই বা করাচির ভাগ্য নির্ধারণ করবে? সেই প্রশ্ন ছুড়ে দিয়েই শেষ হয়েছিল প্রথম পর্ব। এবার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিক্যুয়েলে সেই কাহিনীই তুলে ধরবেন পরিচালক৷
advertisement
প্রতিবেশী দেশ যখন ধর্মের ঝান্ডা তুলে মানবিকতার উপর প্রশ্ন তোলে ঠিক তখনই ‘ঘাড় ধরে’ সেই দেশকে নিজের আসল জায়গা দেখাতে ভোলে না হামজা। রণবীর সিংহের অসাধারণ অভিনয় সকলের মনে দাগ কেটেছিল। ছবিতে ছিলেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদী, গৌরব গেরা এবং ড্যানিশ পান্ডোর। পঞ্জাব, মহারাষ্ট্র, চণ্ডীগড়, লাদাখ, হিমাচল প্রদেশ এবং থাইল্যান্ড-সহ একাধিক স্থানে চিত্রায়িত এই ছবিটির স্কেল এবং দৃশ্যমান উচ্চাকাঙ্ক্ষা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। শাশ্বত সচদেবের সঙ্গীত এবং বিকাশ নওলাখার সিনেমাটোগ্রাফি ছবিটির মনোমুগ্ধকর অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলেছে। প্রায় তিন মিনিটের ট্রেলারের শুরুতেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে ‘ধুরন্ধর ২’৷ আবারও যে ‘ধুরন্ধর’ঝড় আসতে চলেছে দেশজুড়ে, তা স্পষ্ট করে দিয়েছেন৷ আগামী ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2026 1:02 PM IST








