Iranian Warship IRIS Dena: ভারত থেকে ফেরার পথে ধ্বংস হয় ইরানি জাহাজ, এতে ভারতের ভাবমূর্তি কি ধাক্কা খাওয়ার আশঙ্কা?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Iranian warship IRIS Dena Attacked by US Submarine Torpedo: ভারতের আমন্ত্রণে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ। তারপর ফিরে যাচ্ছিল। সেই ইরানি যুদ্ধজাহাজটিকে ধ্বংস করে দেয় আমেরিকা ভারত থেকে একটু দূরে যেতেই। এতে কি ভারতের দিকে অনেকে আঙুল তোলার সুযোগ পেয়ে গেল?
ভারতের আমন্ত্রণেই বিশাখাপত্তনমে মহড়ায় এসেছিল ইরানের যুদ্ধজাহাজ। সেই যুদ্ধজাহাজ আমেরিকার হামলায় ধ্বংস ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূলের কাছে। অনেকেরই প্রশ্ন, আমেরিকার মিত্রশক্তি ভারত। সেই ভারত ছেড়ে যাওয়ার পথেই ইরানের রণতরী ধ্বংস করে দিল আমেরিকা। এতে কি অনেকে ভারতের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে গেলো না?
advertisement
advertisement
গত ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে আসে আইরিস ডেনা। আন্তর্জাতিক যৌথ প্রদর্শনী এবং মহড়ায় যোগ দিতে। চার বছর অন্তর ভারতের রাষ্ট্রপতির উপস্থিতিতে এই কর্মসূচি হয়। মহড়া শেষে ইরানের যুদ্ধ জাহাজটি ফিরে যাচ্ছিল। সেই সময়েই ভারত মহাসাগরে হামলা হয়। সোশ্যাল মিডিয়ায় ইরানের বিদেশমন্ত্রী লিখেছেন, ইরানের উপকূল থেকে ২ হাজার মাইল দূরে আমেরিকা একটি দুঃসাহস দেখিয়েছে ভারতের নৌবাহিনীর অতিথি ছিল ফ্রিগেড ডেনা ৷ কোনওরকম সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় আঘাত করা হয় ৷ মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য অনুশোচনা করতে হবে ৷ (Photo: AP)
advertisement
ভারতের আমন্ত্রণে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ। তারপর ফিরে যাচ্ছিল। সেই ইরানি যুদ্ধজাহাজটিকে ধ্বংস করে দেয় আমেরিকা ভারত থেকে একটু দূরে যেতেই। এতে কি ভারতের দিকে অনেকে আঙুল তোলার সুযোগ পেয়ে গেল? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনীক চট্টোপাধ্যায় বলেন, ‘‘ভারতের উপকূল ছেড়ে বেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় চলে গিয়েছে। সেক্ষেত্রে ভারতের একটা বলার জায়গায় থাকছে যে আমার জলসীমায় ঘটেনি, আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। ভারত নিজের উদ্বেগের কথাও হয়তো আমেরিকাকে বলবে ৷ আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটেছে। তাই ভারতের সার্বভৌমত্ম নিয়ে চিন্তার কারণ এখনই নেই। কিন্তু ভারত আমেরিকার সামরিক সহযোগিতা আড়াই দশক ধরে চলছে। এই একটা ঘটনার কারণে সামরিক সহযোগিতা বিঘ্নিত হবে। টর্পেডো আক্রমণ ভারতের কাছে উদ্বেগ ৷’’
advertisement
advertisement
বিরোধীরা এই প্রশ্নও তুলছে, ইরানি যুদ্ধজাহাজ ভারতের আমন্ত্রণে এ দেশে আসে। তারপর ফেরার সময় আমেরিকার হামলা। এরপরেও কেন এই ঘটনা নিয়ে নয়াদিল্লি নীরব? বিরোধীদের দাবি, এর আগে মোদির সফর ঘিরেও অনেকে প্রশ্ন তুলেছেন। ২৫ ফেব্রুয়ারি দু’দিনের জন্য ইজরায়েল সফরে যান নরেন্দ্র মোদি ৷ তিনি ফেরার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় আমেরিকা ৷ এই আবহে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর জেরে কয়েকশো ভেসেল আটকে রয়েছে ৷ এর মধ্যে ভারতের ৮০টির বেশি ভেসেল রয়েছে ৷ (Photo: AP)







